চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের ‘কষ্টের জাদুঘর’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০৪, মে ২০২১
বিনোদন
A A

স্ত্রী মুমতাজ মহলকে অকালে হারানোর শোকে মোগল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন ‘তাজমহল’ এর মতো দর্শনীয় স্থাপনা! ইতিহাসে এমন কাহিনী অসংখ্য! কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে কেউ কি ‘কষ্টের জাদুঘর’ এর মতো স্থাপনা বানাতে কাউকে দেখেছেন?

না, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তবে বুধবার (৫ মে) দুপুরে ঘটতে যাচ্ছে টিভি পর্দায়!

বর্তমান সময়ে প্রায় অধিকাংশ মানুষ বহু কষ্ট বুকে চাপা রেখে বেঁচে আছেন। একেক মানুষের কষ্ট একেক রকম। প্রতিটি মানুষের কষ্টের রঙ আলাদা। কষ্ট ছাড়া মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। তেমনি একজন মানুষ অপূর্ব।

যার কষ্ট লক্ষ কোটি মানুষের কষ্টের চেয়ে আলাদা। সারা নামক একটি মেয়েকে ভালোবেসে ছিলো মন উজাড় করে। সেই সারা  তাকে বিয়ে না করে বিয়ে করে জাহিদকে। কারণ, সারার বাবা হার্টের রোগী। সারা বাবাকে বাঁচাতে ভালোবাসাকে কোরবানি দেয়। অপূর্ব সারার ভালোবাসা না পেয়েও সারার জন্য একটি জাদুঘর নির্মাণ করে। সেই জাদুঘর পৃথিবীতে প্রথম চিন্তাধারার।

দুনিয়ায় বিভিন্ন পার্ক, বিনোদন মূলক জায়গা, চিরিয়াখানা, সমুদ্রবিচ সব পর্যটনমূলক স্থাপনায় সবাই আনন্দ করতে যায়। কিন্তু প্রাণভরে কষ্ট-বেদনা ও কান্নার জন্য কোনো স্থাপনা নেই, যেখানে গিয়ে মানুষ দুঃখ-বেদনা-কষ্ট ভুলে যাবে। অপূর্ব এমনি একটি জাদুঘর নিমার্ণ করে। দুনিয়াব্যাপী এমন ঘটনা নিয়ে হইচই পড়ে যায়।

কথাসাহিত্যিক ও দৈনিক সমকালের সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের ভিন্নিধর্মী ও চমৎকার এই গল্পে কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলালের চিত্রনাট্যে নির্মিত হয়েছ টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’। যা নির্মাণ করেছেন নির্মাতা আদিত্য জনি। প্রযোজনা করেছেন পুলক প্রাঙ্গণ।

Reneta

অপূর্ব চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল, সারা চরিত্রে হিমি, জাহিদ চরিত্রে মারজুক রাসেল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা, রতন, শায়মা রুশো, আনোয়ার, শোরমী,রুশ খান,পারভীন আকতার প্রমুখ।

চ্যানেল আইয়ে লাক্স মাঝদুপুরের টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’ প্রচার হবে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ারচ্যানেল আইচ্যানেল আেইতাজমহলনাটকমারজুক রাসেলমিথিলারতনলিড বিনোদনসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT