চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার থেকে কারা চ্যাম্পিয়ন্স লিগে, কারা ইউরোপায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে আসর শেষ করেছে চ্যাম্পিয়ন লিভারপুল। রানার্সআপ ম্যানচেস্টার সিটি উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে। রোববার রাতে এমন উৎসবের সাথে পর্দা নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের। সঙ্গে ঠিক হয়ে গেছে কারা খেলবে আসছে চ্যাম্পিয়ন্স লিগে, কারা ইউরোপায়।

লিগের শেষ রাতে নিউক্যাসলের মাঠ থেকে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে ইয়ূর্গেন ক্লপের লিভারপুল। নরউইচকে সেখানে ঘরের মাঠ ইতিহাদে ৫-০ গোলে ডুবিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি।

লিভারপুল তো শিরোপাই নিয়েছে, ৩৮ ম্যাচে ৯৯ পয়েন্ট নিয়ে শেষ করল আসর। ম্যানসিটি রানার্সআপ, ৮১ পয়েন্ট নিয়ে থাকল টেবিলের দুইয়ে। তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।

ইপিএল থেকে উয়েফা সেরার লড়াইয়ে যাওয়া বাকি দুদল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৬ পয়েন্টে চেলসি টেবিলের তিনে। ম্যানইউ সমান পয়েন্টে গোলপার্থক্যে চারে থেকে ইতি টেনেছে।

৬২ পয়েন্টে ইপিএল টেবিলের পাঁচে থাকা লেস্টার সিটিকে ইউরোপা লিগে খেলতে হবে আসছে মৌসুমে। ৬৯ পয়েন্টের টটেনহ্যাম হটস্পার খেলবে ইউরোপার বাছাইপর্বে।

প্রিমিয়ার লিগ থেকে সদ্যগত মৌসুমে অবনমন হয়েছে ৩৪ পয়েন্ট তুলতে পারা এফসি বোর্নমাউথের, সমান পয়েন্টের ওয়াটফোর্ড ও ২১ পয়েন্টের নরউইচ সিটির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপা লিগইংলিশ প্রিমিয়ার লিগচেলসিচ্যাম্পিয়ন্স লিগম্যানইউম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT