চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার বাজেট আসছে

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৫:৪৩ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

আগামী বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪১ হাজার ৯শ’ ১০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট দেশজ উৎপাদন জিডিপিতে প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ।

এছাড়াও তাতে বছরব্যাপি মূল্যস্ফীতির ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে উঠানামা করার আভাস রয়েছে। আগামী বাজেটের এডিপিতে বরাদ্দের বড় অংশ দৃশ্যমান হবে মেগা প্রকল্পগুলোতে।

অর্থ মন্ত্রণালয়ে সব শেষ রিসোর্স কমিটির বৈঠকে আগামী অর্থবছরে ব্যয় পরিকল্পনা চূড়ান্ত হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৯শ’ ১০ কোটি টাকা, চলতি বাজেটের চেয়ে যা প্রায় ৪২ হাজার কোটি বেশি।

পূর্বাভাস অনুযায়ী, দেশের মধ্যে মোট সম্পদের পরিমাণ জিডিপির আকার হতে পারে ১৯ লাখ ৬১ হাজার কোটি টাকা, মাথাপিছু আয় ১ হাজার ৪শ’ ৬৬ ডলার থেকে বেড়ে হবে ১ হাজার ৫শ’ ৯৬ ডলার। ৩ লাখ ৪১ হাজার কোটির মধ্যে উন্নয়ন ব্যয় এডিপি’র আকার ১ লাখ ১৩ হাজার ২শ’ ৬৪ কোটি টাকা, অনুন্নয়ন ব্যয় ও অন্যান্য নামে রাখা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭শ’ ৪২ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাস্তাঘাট ও রেলের ক্ষেত্রে আমরা সরকারের গুরুত্বকে প্রাধান্য দেওয়া  হচ্ছে। আগামী এক দেড় বছরের মধ্যে বিদ্যুতের সমস্যাও থাকবে না।

‘প্রধানমন্ত্রী ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন যে, গ্যাস পেট্রল ও ডিজেল আমদানি করা হোক’ বলেন তিনি।

Reneta

৩ লাখ ৪২ হাজার কোটি টাকার ব্যয়ে এনবিআর-নন এনবিআর সব মিলিয়ে রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৫শ’ ৫২ কোটি টাকা। সার্বিকভাবে ঘাটতি থাকার কথা ৯৭ হাজার ২শ’ ৫৪ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশের মধ্যেই থাকবে।

ভর্তুকি বাবদ ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার ৯শ’ ৯ কোটি টাকা। এর মধ্যে কৃষিতে যাবে ৯ হাজার কোটি। ৬ হাজার কোটি টাকা ভর্তুকি ধরা হয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় আগামী বাজেটেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব পিপিপিতে বরাদ্দ রাখা হচ্ছে ৩ হাজার কোটি টাকা।

সব কিছু ঠিক থাকলে ২রা জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট উত্থাপন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাসিনা সরকার অর্থনীতিকে লুট করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়লার বিস্ফোরণে গাজীপুরে কারখানায় আগুন

জুন ২০, ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT