ইউয়েফা ইউরোপা লিগ ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে ভিয়ারিয়াল। তবে ড্র হয়েছে শাখতার দোনেৎস্ক ও সেভিয়ার ম্যাচ।
লিভারপুলের বিপক্ষে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ভিয়ারিয়াল। তবে ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দানিস সুয়ারেজের বাড়ানো বলে আদ্রিয়ান লোপেজ গোল করলে ১-০ গোলের জয় নিশ্চিত করে ভিয়ারিয়াল।
অন্য ম্যাচে ইউক্রেনে শাখতারের ঘরের মাঠে ভিটোলোর গোলে ৬ মিনিটেই লিড পায় সেভিয়া। ২৩ মিনিটে শাখতার দোনেৎস্কের হয়ে গোল শোধ করেন মারলোস। ৩৫ মিনিটে স্টেফানকোর গোলে এগিয়ে যায় শাখতার।
এরপর ৮২ মিনিটে গ্যামিরোর গোলে আবারো সমতায় ফেরে সেভিয়া। বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ ২-২ গোলে ড্র হয়।







