চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 প্রার্থীদের প্রতিশ্রুতিতে জমে উঠেছে শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:০৩ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
ওমর সানি, মিশা সওদাগর ও ড্যানি সিডাক

ওমর সানি, মিশা সওদাগর ও ড্যানি সিডাক

৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এফডিসিতে অভিনয়শিল্পীদের মধ্যে জোর প্রচারণা চালাচ্ছেন। এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। প্যানেলগুলো হলো— মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। গতকাল মঙ্গলবার এফডিসিতে তিন প্যানেলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে উপস্থিত হন ভিন্ন ভিন্ন সময়ে। বিকালে তাদের পদচারণায় মুখর ছিল এফডিসি। এ সময় চ্যানেল আই অনলাইনের সঙ্গে তিন প্যানেলের সভাপতি প্রার্থীর সঙ্গে কথা হয়।  আলাপকালে নির্বাচিত হলে চলচ্চিত্রশিল্পীদের কী কী করবেন, তা তুলে ধরেন।

মিশা সওদাগর

চলচ্চিত্রশিল্পীদের মধ্যে এখন ঐক্যের অভাব রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। খোদ শিল্পী সমিতির বর্তমান কমিটিই শিল্পীদের ঐক্য আনা ও তাদের উন্নয়নের জন্য কিছু করতে ব্যর্থ হয়েছে। আমরা শিল্পীদের এই সমস্যাগুলো খুব ভালোভাবে চিহ্নিত করেছি। নির্বাচিত হলে শিল্পীদের মধ্যে ঐক্য এনে তাদের জীবনমান উন্নয়নে কাজ করব। আর যারা সিনিয়র শিল্পী আছেন, তাদেরকে নিয়ে উপদেষ্টা কমিটি করব। তাদের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব। এছাড়া চলচ্চিত্রেশিল্পীদের মধ্যে পেশাদারিত্ব আনতে কাজ করব।

Banglabid

ওমর সানি

আমরা এর আগে শিল্পীদের সমস্যাগুলো দুর করার জন্য চেষ্টা করেছি। কিন্তু সব সমস্যা দূর করতে একটু সময় লাগবে। তাই আমাদেরকে আরেকবার জয়ী করে আনতে হবে। নয়তো শিল্পীদের উন্নয়নে যেসব কাজ এখন চলছে, সেগুলো বাস্তবায়ন কঠিন হবে। এছাড়া ভিডিও পাইরেসি দুর করতে আমরা সরকারের সহযোগিতায় কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। এখন পাইরেসি তুলনামুলক কম হচ্ছে। সেই ধারাবাহিকতা রাখতেও আমাদেরকে আবার ভোট দিতে হবে। এছাড়া আরও অনেক সমস্যা রয়ে গেছে চলচ্চিত্রশিল্পীদের। আমরা জয়ী হলে সেসব সমস্যা দুর করব।

ড্যানি সিডাক

Reneta

চলচ্চিত্রশিল্পীরা খুব অবহেলিত জীবনযাপন করছে। শিল্পীদের একটা সংগঠন থাকা সত্বেও তাদের পক্ষে কেউ কথা বলেনি। শিল্পী ও তাদের প্রজন্মের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ইতিপূর্বে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ভাবেনি। আমরা কথা দিচ্ছি, নির্বাচিত হলে তাদের সমস্যাগুলো দুর করব। আমরা যে মূল এজেন্ডা নিয়ে প্রচারণা করছি, সেগুলো হলো- সরকারি চাকরিজীবীদের মতো চলচ্চিত্রশিল্পীদের জন্য নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা, সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা, চলচ্চিত্রশিল্পীদের সন্তানদের জন্য ফ্রি পড়াশোনার ব্যবস্থা।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT