চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৩৫ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৫
অপরাধ, বাংলাদেশ
A A

অনলাইন ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আসামিপক্ষ জানিয়েছে, প্রাণভিক্ষার আবেদন করা হবে কিনা, বিকেলে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর তা জানানো হবে।

 জেল কতৃপক্ষের কাছে পিটিশনটি দায়ের করা প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবি শিশির মনি সাংবাদিকদের বলেন, “আমাদের আসামী কামারুজ্জামান সাহেব  সর্বশেষ দেখা করতে চেয়েছেন এবং আইনি পরামর্শ করতে চেয়েছেন। এ উদ্দেশ্যকে সামনে রেখেই জেল কতৃর্পক্ষের কাছে পিটিশনটি দায়ের করব। আমরা অনুমতি পেলে দেখা করব এবং তার সিদ্ধান্তটি কি পরে আমরা আনুষ্ঠানিকভাবে তা জানাব।”

 রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিধান আছে জানিয়ে তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিধান সব সময় ছিল এবং সংবিধানে আছে। কিন্ত কামারুজ্জামান সাহেব সেই আবেদনটি করবেন কি করবেন না এ সিদ্ধান্তে আমরা পৌছাতে পারি নাই। ওনার পরামর্শ ছাড়া আমরা সুস্পষ্টভাবে কিছু জানাতে পারছিনা।”

 জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় প্রকাশ হওয়ার পর আসামিপক্ষ ৫ মার্চ রিভিউ আবেদন করে। এরপর ৫ এপ্রিল রিভিউ আবেদনের ওপর শুনানিতে অংশ নেন উভয়পক্ষ। ৬ এপ্রিল প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ সোমবার সকাল ৯টার কিছু পরে এসে তাদের সিদ্ধান্ত জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় মুসলিমকে ছুরিকাঘাত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT