চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁস রুখতে আসছে ‘নতুন পরীক্ষা পদ্ধতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

প্রশ্নফাঁস রুখতে নতুন পরীক্ষা পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

হাইকোর্ট চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়ার পর প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোহরাব হোসাইন বলেন, আমরা আদালতের নির্দেশনা প্রতিপালন করবো। তাছাড়া, প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য প্রশ্ন প্রণয়নে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নফাঁসের হোতাদের ধরতে এর মূলে পৌঁছানোর জন্য গোয়েন্দা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বলেন, সকলে মিলে একটা উপায় বের করতে হবে, যে প্রক্রিয়ায় প্রশ্ন আউটের কোনো ব্যাপার থাকবে না। সেই প্রক্রিয়া উদ্ভাবন করার জন্য সকলে মিলে এগিয়ে আসতে হবে।

হাইকোর্টের রুলের বিষয়ে তিনি বলেন, আদালত যে আদেশ দেবে আমরা অবশ্যই পরিপূর্ণভাবে প্রতিপালন করব। আমাদের কোনো নিষ্ক্রিয়তা থাকলে সেই বিষয়ে আমাদের বক্তব্য অবশ্যই আদালতের কাছে উপস্থাপন করব।

‘পরীক্ষা বাতিল করা হবে কিনা’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে। তাছাড়া প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণিত হওয়ার বিষয় আছে। পরীক্ষা শুরুর কতো আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা মূল্যায়নের বিষয় আছে। কমিটির সদস্যরা এসব বিষয় পর্যবেক্ষণ করছেন। কমিটি সুপারিশ করলেই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় করছে বিএনপি

পরবর্তী

ফটোগ্রাফিতে উপমহাদেশের প্রথম স্নাতক ডিগ্রি

পরবর্তী

ফটোগ্রাফিতে উপমহাদেশের প্রথম স্নাতক ডিগ্রি

‘ডুব’ দিয়ে চিরকুট-এর ঘরে ফিল্মফেয়ারের মনোনয়ন

সর্বশেষ

ইরানে খেলতে যাওয়ায় মেলেনি ভিসা, ট্রাম্পের সাহায্য চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT