পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির সিনিয়র নেতারা। দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিকেল সাড়ে চারটার দিকে এই সভা শুরু হয়। এতে বিশ্ববিদ্যায়েরর শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক নেতারা উপস্থিত রয়েছেন।
খালেদা জিয়ার গ্রেপ্তার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ নিচ্ছেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। বৈঠকে টেলিফোনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পেশাজীবীদের মধ্যে আছেন- ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, অধ্যক্ষ সেলিম ভূইয়া, আব্দুল কুদ্দুস, ড.অধ্যাপক আব্দুল কায়েস ভূঁইয়া, আব্দুল মান্নান মিয়া, সিরাজউদ্দীন আহমেদ, প্রকৌশলী মাহমুদুর রহমান, এ কে এম আজিজুল হক, আ ন হ আক্তার হোসেন, আব্দুল আলিম, কৃষিবিদ ইব্রাহিম মিয়া, আনোয়ারুন নবী মজুমদার বাবলা, শামিমুর রহমান শামিম, হাসান জাফির তুহিন, সাংবাদিক কাদের গণি চৌধুরী, ফিরোজা খাতুন, শাহিদা রফিক, আক্তার হোসেন, শাকিল ওয়াহিদ, আলমগীর কবির, কন্ঠ শিল্পী মনির খান, মোস্তফা রহিম স্বপন, ইলিয়াস খান প্রমুখ।







