তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রবীর সিকদারকে পর্যাপ্ত আইনি সহায়তা দেয়ার ব্যাপারে তথ্য মন্ত্রণালয় নজর রাখবে। সচিবালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতারের বিষয়টি দুঃখজনক।
সম্প্রতি নির্বাচন নিয়ে বিএনপি, নাগরিক সমাজ ও উচ্চ আদালতের পর্যবেক্ষণসহ বিভিন্ন পর্যায় থেকে আলোচনা হওয়ার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, এখন নির্বাচন নিয়ে আলোচনার মৌসুম নয়।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ করার সময় এখন। অপশক্তি থেকে গণতন্ত্রকে রক্ষা করাই এখন রাজনীতির মূল বিষয়।







