চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর চলতি সফরে তিস্তা চুক্তি হচ্ছে না, নিশ্চিত করল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি সফরে তিস্তা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে ভারত। শনিবার দেশটির বাংলাদেশ-মায়ানমার বিষয়ক যুগ্ম পররাষ্ট্র সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘তিস্তা চুক্তি নিয়ে আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে অামরা চূড়ান্ত সিদ্ধান্তে অাসতে পারিনি। এর জন্য আরো অপেক্ষা করতে হবে।’

এই কর্মকর্তা আরো বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বোর্ডের সাথে কথা না বলে ভারতের কেন্দ্র সরকার এ বিষয়ে অগ্রসর হবে না। তিস্তার পশ্মিমবঙ্গের অংশে পানি স্বল্পতার কথা বলে মমতা ব্যানার্জী কঠোরভাবে এর বিরোধীতা করে আসছেন।’

Banglabid

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার চার দিনের সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে বেসামরিক পরমাণু এবং সামরিক সহযোগিতা চুক্তিসহ দুই দেশের মধ্যে অন্তত ২৫টি চুক্তি স্বাক্ষরিত হবে।

তিস্তাকে বাঁচাতে বাংলাদেশ অনেক দিন ধরেই ভারতের সাথে চুক্তি করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ অনেক বেশি থাকলেও ভারত নানা অজুহাতে তা এড়িয়ে গেছে।

Reneta

সর্বশেষ ২০১১ সালে  ভারতের তৎকালীন প্রধামন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরকালে দুদেশের  মধ্যে চুক্তির বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই চুক্তির বিরোধিতা করেন। এমনকি নরেন্দ্র মোদির সরকারও ভারত ও বাংলাদেশের মধ্যকার চুক্তির বিষয়টি মেনে নেয়। কিন্তু মমতা মেনে নেননি।

২০১৫ সালে মোদির ঢাকার সফরকালে দু্ই দেশের স্থল সীমান্ত চুক্তির দলিল বিনিময়কালে মমতা ব্যানার্জী তার সফরসঙ্গী হয়েছিলেন। কিন্তু তিস্তা নদীর বণ্টন বিষয়ে তিনি নীরবতা পালন করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিস্তা চুক্তিপ্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী কেবিন ক্রুদের যৌন হয়রানির মামলা: ৪৫ লাখ ডলারে নিষ্পত্তি

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট

আগস্ট ১৩, ২০২৬

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT