চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের জরুরি অবতরণ নিয়ে তোলপাড়

চকোর মালিথাচকোর মালিথা
৬:৪২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের জরুরি অবতরণ নিয়ে তোলপাড় চলছে। মন্ত্রণালয়, বিমান এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি।

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে রোববার হাঙ্গেরী যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশগাবাতে জরুরি অবতরণ করে। সেখানে ফ্লাইটের ত্রুটি ঠিক করে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে এমন ত্রুটিতে  সচিবালয়ে মন্ত্রণালয় থেকে বিমানের বলাকা ভবন পর্যন্ত তোলপাড় চলছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আলাদা তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বাংলাদেশ বিমানের কারিগরি প্রধান ক্যাপ্টেন বাশারকে প্রধান করে গঠিত বিমানের কমিটিকে চারদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর মধ্যেই বিকেলে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দীর্ঘ বৈঠক করেছে সংসদ ভবনে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানান বিমানমন্ত্রী।

ভিভিআইপি ফ্লাইট পরিচালনায় বিমানের সাম্প্রতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের বোয়িং ট্রিপল সেভেন থ্রি হানড্রেড ইয়র্ড রাঙ্গা প্রভাত নামের এয়ারক্রাফটি সোমবার বিকেলেই ঢাকায় ফিরে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিমানের জরুরি অবতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT