চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির এজলাসে প্রথমবারের মতো মোবাইলে ইন্টারনেটের ব্যবহার

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৩:৫৪ অপরাহ্ণ ০২, মে ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

প্রথমবারের মতো এজলাসে বসে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার করলেন আপিল
বিভাগ।

প্রধান বিচারপতি আদেশ দেওয়ার সময় একটি মন্ত্রণালয়ের নাম নিয়ে সংশয়ে
পড়লে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সঙ্গে সঙ্গে তার স্মার্ট ফোন
বের করে ইন্টারনেটে ঢুকে মন্ত্রণালয়ের নামটি জেনে প্রধান বিচারপতিকে
নিশ্চিত করেন।

দেশের সর্বোচ্চ আদালতে প্রযুক্তি ব্যবহারের এমন খবরে
আইনজীবীরা আশা করছেন, আদালত ভবিষ্যতে আরো প্রযুক্তিবান্ধব হবেন, নিজেরা
প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আইনজীবীদেরও প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করতে
দেবেন।

সোমবার দিনের শুরুর দিকেই আপিল বিভাগের এজলাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারের ইতিহাস রচিত হয়।

সময় তখন সকাল সাড়ে ৯টা ২০ মিনিট। কয়েকটি মামলার বিষয়ে সিদ্ধান্তের পর লিবিয়ায় জনশক্তি যেতে দেওয়া না দেওয়া নিয়ে শুরু হয় মামলার শুনানি। উভয়পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে আদেশ দিচ্ছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থ না দিলে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বললেও একটু দ্বিধায় পড়েন মন্ত্রণালয়ের নাম নিয়ে।

তবে প্রযুক্তির কল্যাণে সমাধান এসে গেলো সঙ্গে সঙ্গেই।

Reneta

আপিল বিভাগের চার বিচারপতির একজন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নিজের মোবাইল ফোন বের করে ওয়েবসাইটে গেলেন। কিছু সময়ের মধ্যে মন্ত্রণালয়ের নামটি যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তা নিশ্চিত হয়ে প্রধান বিচারপতিকে দেখালেন। নামটি জেনে রায়ে মন্ত্রণালয়ের সঠিক নামটি দিয়ে দিলেন প্রধান বিচারপতি।

আপিল বিভাগে বিচারপতিদের প্রযুক্তির এমন ব্যবহারে মুগ্ধ হন উপস্থিত সাংবাদিক ও আইনজীবীরা।

অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা পরে চ্যানেল আই অনলাইনকে বলেন, বিষয়টি ইতিবাচক। প্রধান বিচারপতির আদালতে আইনজীবীদের ল্যাপটপ ব্যবহারের অনুমতি থাকা উচিত বলেও মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটপ্রধান বিচারপতিমোবাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT