চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ঢাকায় মঞ্চ মাতালেন জুনিয়র আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

এলআরবির হয়ে প্রথমবার বাবার ঢাকার দর্শক শ্রোতার জন্য মঞ্চ মাতালেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে আহনাফ তাজোয়ার। যাকে ঢাকার মঞ্চ থেকে নাম দেয়া হয়েছে জুনিয়র আইয়ুব বাচ্চু।

গান বাংলার আয়োজনে দেশব্যাপী চলছে ‘শেকড়ের সন্ধান’ সিরিজের ওপেন কনসার্ট। মোট সাতটি কনসার্ট আয়োজনের দায়িত্ব পালন করছেন কৌশিক হোসেন তাপস। সবগুলো কনসার্টেই পারফর্ম করার কথা ছিলো আইয়ুব বাচ্চু ও তার দল এলআরবির!

সাতটি বিভাগীয় শহরের মধ্যে অন্যতম আকর্ষণের কনসার্টটি ছিলো ঢাকায়। এদিন দল নিয়ে পারফর্ম করার কথা ছিলো আইয়ুব বাচ্চুরও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর পৃথিবীতে নেই। তার গানের মতোই উড়াল দিয়ে আকাশে চলে গেছেন। কিন্তু তিনি পেশাদারিত্বের চূড়ায় দাঁড়িয়ে এও বলে গেছেন, ‘শো মাস্ট গো অন’! সেই নীতি অবলম্বন করেই যেন সম্প্রতি তার অনুপস্থিতিতেই চট্টগ্রামে পারফর্ম করলো এলআরবি।

চট্টগ্রামের পর এবার ঢাকায়। শুক্রবার সন্ধ্যা গড়িয়ে তখন রাতের শুরু। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একে একে মঞ্চ মাত করলেন নামিদামি শিল্পীরা। কিন্তু সবাই অপেক্ষা করছেন এলআরবির জন্য। আইয়ুব বাচ্চুহীন এলআরবি কেমন, এটা দেখতেই যেন হাজার মানুষ এক পায়ে ঠাঁই দাঁড়িয়ে আছেন। অবশেষে এলো সেই ক্ষণ!

তাপস মঞ্চে ডাকলেন এলআরবির সদস্যদের। ডেকে আনলেন আইয়ুব বাচ্চুর উত্তরসুরি আহনাফকেও। নাম দিলেন জুনিয়র আইয়ুব বাচ্চু। তুমুল কড়তালি। মাইক্রোফোন হাতে নিয়ে আহনাফও বললেন, আমার বাবাকে গানেই স্মরণ করতে চাই।

এদিকে মঞ্চে ডেকে আনা হলো ‘মাইলস’-এর প্রতিষ্ঠাতা সদস্য মানাম আহমেদকে। আইয়ুব বাচ্চুকে নিয়ে বন্ধুত্বের স্মৃতি শোনালেন তিনি। আহনাফকে উদ্দেশ্য করে বললেন, আইয়ুব বাচ্চুর ছেলে মানে সে আমারও ছেলে। আমি বিশ্বাস করি একদিন আহনাফও আইয়ুব বাচ্চুর মুখ উজ্জ্বল করবে।

Reneta

এরপর এলআরবি দুটি গানে পারফর্ম করলো। মাসুদ গেয়ে উঠেন ‘আর কতো এভাবে আমাকে কাঁদাবে’ এরপর গানে কণ্ঠ ধরে আইয়ুব বাচ্চুর ছেলে। তিনি গেয়ে উঠেন বিখ্যাত গান ‘চলো বদলে যাই’। এসময় তাদের সঙ্গে কিবোর্ড বাজাতে দেখা গেছে মানাম আহমেদকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চুআহনাফ তাজোয়ারএলআরবিমাইলসমানাম আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT