চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণব সাহাকে শোকাহত শুভানুধ্যায়ীদের ফুলেল শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ০৭, জুন ২০১৮
বাংলাদেশ
A A

অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে নেয়া হয়েছে প্রণব সাহার মরদেহ। বেলা ১২টায় তাকে জাতীয় প্রেসক্লাবে নেয়া হয়। সেখান থেকে তার বহুদিনের প্রিয় কর্মস্থল চ্যানেল অাইয়ে নেয়া হবে মরদেহ।

প্রেসক্লাবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সিএনই এবং চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ সভাপতি সাইফুল আলম এবং ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য।

এসময় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকের উপস্থিত ছিলেন। বক্তব্যের পর গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Banglabid

চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিজগ্রাম মানিকগঞ্জের গড়পাড়ায় নেয়া হবে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার ভোরে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বেশ কিছুদিন তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। প্রণব সাহার মরদেহ সেগুনবাগিচায় নিজ বাসায় নেয়া হয়েছে।

Reneta

প্রণব সাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের।

এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রণব সাহার মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রণব সাহালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT