চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন ইশতিয়াক উদ্দিন আহমদ

মো. জাহিদুজ্জামান মো. জাহিদুজ্জামান
১১:৩৫ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৬
পরিবেশ
A A

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ‘প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৬’ পেলেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ। রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে শনিবার রাতে জমকালো আয়োজনে তার হাতে পদক তুলে দেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বাংলাদেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। প্রকৃতির নানা উপাদানে সবুজে সাজানো হয় চ্যানেল আইয়ের চেতনা চত্বর। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড ও পদকপ্রাপ্ত ইশতিয়াক উদ্দিন আহমদের জীবন ও কর্ম নিয়ে কয়েকটি তথ্যচিত্র দেখানো হয়।

মোড়ক উন্মোচন করা হয়-মুকিত মজুমদার বাবুর লেখা ‘সবুজ আমার ভালোবাসা’ গ্রন্থ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ডিভিডির।

কেক কেটে উদযাপন করা হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৭ম বর্ষ পূর্তি।

Reneta

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষে ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ মামুন পদকপ্রাপ্তকে এক লাখ টাকার চেক তুলে দেন। সারাজীবন বিনামূল্যে চিকিৎসার সনদ তুলে দেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সামিউল হাসান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, আব্দুল আলীমের কন্যা নুরজাহান আলীম, ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পা মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, প্রকৃতি নিয়ে যারা কাজ করছেন তাদের কারণেই আজ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। এজন্যই মানুষ আজ গাছ লাগানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। বাংলাদেশের প্রকৃতি রক্ষা করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সবাইকে টিকে থাকার এই প্রচেষ্টায় অংশ নেয়ার আহ্বান জানান। এজন্য গণসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

ক্ষমতার সাথে মমতা মিলিয়ে প্রকৃতিকে ভালবাসার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের ঋণ শোধ করতে হলে অবশ্যই বাংলাদেশকে গড়তে হবে। সেজন্য সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে- জানান তিনি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সাত বছরে সে কাজ শুরু করেছে মাত্র। এই প্রচেষ্টা ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে দেশ ও প্রকৃতিকে মা হিসেবে আখ্যা দিয়ে তাকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। নিজ দায়িত্ব থেকেই আমাদের চারপাশ সুন্দর রাখতে, প্রকৃতিকে সুন্দর রাখতে সবাইকে কাজ করার তাগিদ দেন তিনি।

প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত সাবেক প্রধান বন সংরক্ষক ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার- আইইউসিএন’এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইশতিয়াক উদ্দিন আহমদ প্রকৃতি নিয়ে কাজ করার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই পদক আমার একার নয়, বন বিভাগে ও আইইউসিএন’এ যারা প্রকৃতি নিয়ে কাজ করছেন তাদের সবার। তিনি বলেন, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। প্রকৃতি রক্ষার এ আন্দোলন নিয়ে মানুষের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। সহ-ব্যবস্থাপনার জন্য মানুষের আস্থা তৈরিরও তাগিদ দেন তিনি।

মানবসৃষ্ট নানা ক্ষতি- জমির অপব্যবহার, জলাশয় ভরাট, নদী দূষণ-দখল রুখতে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান সংস্কৃতি সচিব বেগম আক্তারী মমতাজ।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, প্রকৃতিতে ভাল থাকতে হলে প্রকৃতিকে ভাল রাখতে হবে। এ কাজ দেশের ১৬ কোটি মানুষের- যোগ করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী ও বিশিষ্ট ব্যক্তিরা।

মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে ২০০৯ সালের ৩ ডিসেম্বর থেকে প্রকৃতি, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সব মহলে সচেতনতা ছড়িয়ে দেয়ার কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সেই সঙ্গে একজন পরিবেশপ্রেমীকে প্রতিবছর দেওয়া হচ্ছে প্রকৃতি সংরক্ষণ পদক। এবারের পদকপ্রাপ্ত ইশতিয়াক উদ্দিন আহমদ বন বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে প্রাকৃতিক বনের পাশাপাশি সৃজিত বন ব্যবস্থাপনা নিয়ে প্রায় তিন দশক ধরে কাজ করছেন। এ সময় তিনি দেশের বন ও বনজ প্রতিবেশব্যবস্থার উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবহার নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT