চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুর বিপক্ষে তিন পয়েন্টই তুলেছে মেসির আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লৌতারো মার্টিনেজের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পেরু পেনাল্টি পাওয়ায় জেগেছিল পয়েন্ট হারানোর শঙ্কা। কিন্তু অতিথিরা গোল আদায় করতে না পারায় বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলতে পেরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সে পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

জয়ে ১১ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্টে টেবিলের শীর্ষে ব্রাজিল। ইকুয়েডর তিনে, ১২ ম্যাচে ১৭ পয়েন্টে। চারে কলম্বিয়ার পয়েন্ট ১৬ ও পাঁচে উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে।

উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে উড়ন্ত জয়ের সুখস্মৃতি নিয়ে নেমেছিল আর্জেন্টিনা। মাঠে যদিও সেই স্মৃতি ভুলে যাওয়ার দৃশ্যায়ন হল। কিছুটা অগোছালো খেলায় শুরু, আক্রমণে ধার নেই, লক্ষ্য ভুলে যাওয়া শট।

মেসি-ডি মারিয়া, মেসি-ডে পল জুটির কয়েকটি আক্রমণ যদিও ভীতি ছড়াল প্রতিপক্ষ রক্ষণে, কিন্তু গোলে পরিসমাপ্তি আসেনি সেসব সুযোগে। দশম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো পেরুর জাল খুঁজে নিলে আবার অফসাইডে কাটা পড়ে সেই গোল।

মার্টিনেজ, ডি মারিয়ার দুটি সুযোগ হাতছাড়ার পরে ৪৩ মিনিটে আসে উল্লাসের ক্ষেত্র। নাহুয়েল মোলিনার বাড়ানো বলে জাল খুঁজে নেন মার্টিনেজ। এগিয়ে থেকে আসে বিরতি।

Reneta

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬৫ মিনিটে সমতা টানার সুযোগ পেয়েছিল পেরু। গোল আদায় করতে ব্যর্থ হয় স্পটকিকে। স্বাগতিক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ফাউলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইয়োতুনের শট যেয়ে লাগে বারে। বেঁচে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৭০ মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক আটকে দেন পেরু গোলরক্ষক। শেষদিকে রদ্রিগুয়েজের গোল বাতিল হয়ে যায় জালে বল জড়ানোর আগেই প্রতিপক্ষকে ফাউলের জেরে। ব্যবধান বাড়েনি তাতে। তবে পূর্ণ পয়েন্ট তোলা আটকায়নি আর্জেন্টিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022পেরুবিশ্বকাপ বাছাইমার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT