চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেং শুয়াই কোথায়’ লেখা টি-শার্ট পরে গ্যালারিতে আসা যাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ঝাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ হয়েছিলেন দেশটির টেনিস তারকা পেং শুয়াই। তার বর্তমান পরিস্থিতি জানতে আগ্রহীদের অনেকে অস্ট্রেলিয়ান ওপেনে ‘পেং শুয়াই কোথায়’ সম্বলিত শার্ট পরে খেলা দেখতে এসেছিলেন।

পেং শুয়াইকে ঘিরে বিতর্কের কথা উল্লেখ করে দর্শকদের ওই টি-শার্ট পরে গ্যালারিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল টেনিস অস্ট্রেলিয়া। এমন সিদ্ধান্তে শুরু হয় ব্যাপক সমালোচনা। কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা বেইজিংয়ের কাছে মাথা নত করার জন্য অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকদের তীব্র সমালোচনা করেন।

বাড়ন্ত সমালোচনার মুখে শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে টেনিস অস্ট্রেলিয়া। মঙ্গলবার টুর্নামেন্ট প্রধান ও অস্ট্রেলিয়ান ওপেনের বস খ্যাত ক্রেইগ টাইলে জানিয়েছেন, ভক্তরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা সাপেক্ষে ‘পেং শুয়াই কোথায়’ সম্বলিত টি-শার্ট পরে আসতে পারবেন।

গত রোববার ‘পেং শুয়াই কোথায়’ লেখা টি-শার্ট পরে আসা দর্শকদের সেটি খুলে ফেলতে নির্দেশ দিয়েছিল নিরাপত্তা কাজে নিয়োজিত এক সদস্য। মেলবোর্ন পার্কের ওই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সোমবার ওপেন আয়োজনকারী টেনিস অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, বাণিজ্যিক বা রাজনৈতিক বার্তা বহন করা কোনো ব্যানার, চিহ্ন বা পোশাকের অনুমতি তারা দেবে না। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজকদের উপর চাপ বাড়তে থাকে। শেষে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকেই সরে আসতে হল।

‘পেং শুয়াই কোথায়’ লেখা টি-শার্ট আরও বেশি প্রিন্ট করার জন্য গো ফান্ড মি নামের একটি পেজ থেকে অর্থ সংগ্রহের কাজ চলছে। দুদিনেই ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ, ৭ হাজার ১০০ মার্কিন ডলার টি-শার্টের জন্য জমা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনচীনপেং শুয়াইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT