চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশে পণ্ড খালেদার বাড়ি ঘেরাও কর্মসূচি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:২৯ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। তাৎক্ষণিক সমাবেশে ইতিহাস বিকৃতিকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করেন সমবেতরা।

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে জানাতে শনিবার গুলশান দুই নম্বর সেকশনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত প্রজন্ম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা শহীদ সন্তান সংগঠনের।

তবে পুলিশি বাধার কারণে বেগম জিয়ার বাড়ীর ধারে কাছেও যেতে পারেনি বিক্ষোভকারীরা। প্রথমে তারা সমবেত হয় বনানী মাঠের কাছে। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ।

বিক্ষোভকারীরা বলেন, আইনের জায়গায় রাষ্ট্র পদক্ষেপ নিয়েছে সেটা ঠিক আছে। কিন্তু আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি আমরা আমাদের প্রতিবাদ করতে পারছি না। সরকারকে বলবো, মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করুন। যেন আর কেউ কখনো মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বা বঙ্গবন্ধুর জয় বাংলা নিয়ে কোনো মন্তব্য না করতে পারে। কোনো বিতর্ক করতে না পারে।  

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান সমবেতরা।

তারা বলেন, পাকিস্তানীদের দালাল হিসেবে আপনি কোনো মন্তব্য করবেন না। আপনার কোনো অধিকার নেই এই দেশে থাকার এবং এই দেশের সুযোগ সুবিধা নেওয়ার। জিয়াউর রহমান যুদ্ধাপরাধী ছিলো নাকি ছিলো না তা আপনাদের উপর ছেড়ে দিলাম, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলো কিনা তা আপনাদের উপর ছেড়ে দিলাম। জনগণ যাচাই করবেন, খালেদা জিয়ার সঙ্গে কি করা যায়। 

Reneta

একই সঙ্গে ইতিহাস বিকৃতির প্রতিবাদে বিভাগীয় সদর জেলা ও থানা সদরে গণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT