চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাশের হারের সঙ্গে জিপিএ-ফাইভও কমলো

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:৩৭ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ-ফাইভ দু’টিই কমেছে। এবার সারাদেশে পাশের হার ৮৭.০৪, গত বছরের চেয়ে ৪.৩ শতাংশ কম। জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে ৩০ হাজার ৩৭৫ জন কম।

এবার ঢাকা বোর্ডে পাশের হার ৮৮. ৬৫। যেখানে গত বছর ঢাকা বোর্ডে পাশের হার ছিল ৯৩.৯৪। গতবছরের তুলনায় এই বোর্ড পাশের হার কমেছে ৫.২৯ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮২.৩৭। গত বছর পাশের হার ছিলো ৯১.৪০ শতাংশ। এবছর পাশের হার কমেছে ৯.০৩। আগের বারের তুলনায় জিপিএ-ফাইভ কমেছে ৩ হাজার ৭৬৮ জন। এবার জিপিএ-ফাইভ পেয়েছে ৭ হাজার ১১৬ জন, যেখানে গতবার পেয়েছিলো ১০ হাজার ৮৮৪ জন।

একই ধারা সিলেট শিক্ষা বোর্ডেও। পাশের হার ও জিপিএ-ফাইভ দু’টিই কমেছে সেখানে। গত বছর এ বোর্ড থেকে পাশের হার ছিলো ৮৯.২৩ ও জিপিএ-ফাইভ পেয়েছিলো ৩ হাজার ৩৪১ জন। এবার পাশের হার ৮১.৮২ ও জিপিএ-ফাইভ পেয়েছে ২ হাজার ৪৫২ জন। পাশের হার কমেছে ৭.৪১ শতাংশ। জিপিএ-ফাইভ কমেছে ৮ শত ৮৯ জন।

তবে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-ফাইভ। গতবার বরিশাল শিক্ষাবোর্ড থেকে পাশের হার ছিলো ৯০.৬৬ এবং জিপিএ-ফাইভ পেয়েছিলো ৪ হাজার ৭৬২ জন। এবার পাশের হার কমেছে ৬.২৯ শতাংশ, কিন্তু জিপিএ-ফাইভ বেড়েছে ৫ হাজার ৪৩৩।

কুমিল্লা বোর্ডে পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ-ফাইভ প্রাপ্তদের সংখ্যা। গতবার এই শিক্ষা বোর্ড থেকে পাশের হার ছিলো ৮৯.৯২, জিপিএ-ফাইভ পেয়েছিলেন ১০ হাজার ৯৪৫ জন। এবার সেখানে পাশের হার ৮৪.২২ও জিপিএ-ফাইভ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার কমেছে গতবারের তুলনায় । আগের বার এই বোর্ড থেকে পাশের হার ছিলো ৯৩.২৬। এবার সেখানে পাশের হার ৮৫.০৫।

Reneta

রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৪.৯৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৯৬.৩৪। গত বছরের তুলনায় কমেছে ১.৩৭ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডে পাশ করেছে ৮৪.০২ শতাংশ। গত বছরের তুলনায় এবার যশোর বোর্ডের ফলাফল তুলনামুলক বেশী খারাপ। গতবছর এই বোর্ডে পাশের হার ছিল  ৯২.১৯। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ৮.১৭ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯০.০২, জিপিএ ফাইভ পেয়েছে ১১,৩৩৮ জন।

আর কারিগরি শিক্ষাবোর্ড থেকে ৮৩.০১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে, ৩,৯৩২ জন পেয়েছে জিপিএ-ফাইভ।

বিদেশে অবস্থিত এসএসসি কেন্দ্রগুলো থেকে ২৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে।

এবারের পরীক্ষায় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কৃতকার্য হয়েছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। পাঁচ হাজার ৯৫ টি স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিএসএসসি রেজাল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT