চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৪৯ অপরাহ্ণ ১২, জুন ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতুরি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুরে চকরিয়ার দুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে পুলিশ সুপার সাজেদুর রহমান জানিয়েছেন, সফর ঘিরে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ও পেকুয়া পৌরসভার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

বিকেলে চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। রাতে শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশগ্রহণের পর রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, প্রথমে প্রধানমন্ত্রীর দুই দিনের সফরসূচি থাকলেও পরে তা সংক্ষিপ্ত করে একদিনে আনা হয়েছে। সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

Reneta

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার করবে। কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, আন্তর্জাতিক মানের পাবলিক বিশ্ববিদ্যালয়, সমুদ্র গবেষণা বিশ্ববিদ্যালয়, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।

এদিকে রোহিঙ্গা সংকট নিরসনেও প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন বলে প্রত্যাশা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটি কক্সবাজারে প্রথম সফর। ফলে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন খাতের সম্ভাবনা বিকাশে এ সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীসফর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT