চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাট মেলায় পাঁচদিনে খুচরা বিক্রি তিন কোটি টাকা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:৫৯ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৭
অর্থনীতি
A A

পাটজাত পণ্য মেলায় ক্রেতাদের ভালো সাড়া পাওয়া গেছে। পাঁচদিনে মেলায় বিভিন্ন ধরণের পাট পণ্য বিক্রি হয়েছে প্রায় তিন কোটি টাকার। উদ্যোক্তাদের মতে, মেলায় প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পরিমাণটা অনেক বেশি। তবে পাটের বৈচিত্র্যময় পণ্য সারাদেশে ছড়িয়ে দিতে জেলায় জেলায় এ ধরণের মেলার আয়োজন করা দরকার বলে মনে করেন তারা।

সোমবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে পাটজাত পণ্যের মেলা শেষ হয়েছে। গত ৯ মার্চ শুরু হয় তিনদিনের মেলা। পরে তা দু’দিন বাড়ানো হয়।

মেলায় মোট ৯৪টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে পাটের তৈরি জুতা, বিভিন্ন ধরনের ব্যাগ, থ্রি-পিস, চুড়ি, কানের দুল, জানালার পর্দা, ম্যাট, সোফাসেট, ফুলের টব, পাপোশসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।

শেষদিনেও মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি বলেন মনে করেন জাগরণ হস্তশিল্পের পরিচালক সাইফুদ্দিন সবুজ। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মেলায় এক লাখ টাকার ওপরে বিক্রি হয়েছে। মেলায় আসছি শুধু পণ্য প্রদর্শনের জন্য, বিক্রির জন্য নয়। তবু এতো বিক্রি হবে ধারণা ছিল না’।

তিনি বলেন, ‘স্টকে মালামাল যা ছিল, শেষ হয়ে গেছে। ক্রেতারা এসে ফিরে যাচ্ছে। পণ্য দিতে পারছি না। অনেকে অর্ডার দিয়ে গেছে। পরে তাদের সরবরাহ করা হবে’।

‘ক্রেতারা শুধু ব্যবহারের জন্য মেলায় পণ্য কিনতে আসেননি। বায়ারদের কাছে বাংলাদেশের পাট পণ্যের সমারোহ পৌঁছে দিতে স্যাম্পল হিসেবেও বিভিন্ন ধরণের পাট পণ্য সংগ্রহ করেছেন যা আগামীতে এসব পণ্যের চাহিদা বাড়াবে,’ বলে জানালেন মেলায় অংশ নেওয়া ন্যাচারাল হ্যান্ডিক্রাফটসের মালিক সাজ্জাদ সৌরভ।

Reneta

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মেলায় বেশ সাড়া পাচ্ছি। অনেক লোকাল বায়ার আসছে। বায়িং হাউজের অনেক ক্রেতা আসছে। তারা বিদেশি বায়ারদের স্যাম্পল হিসেবে দেখানোর জন্য বিভিন্ন ধরণের পাটের পণ্য নিয়ে যাচ্ছে।’

পাঁচ দিনে তার স্টলে ৮০ থেকে ৯০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানান তিনি।

পাট পণ্যের আধূনিকতা তৃণমূলে ছড়িয়ে দেয়ার জন্য জেলা পর্যায়ে মেলার আয়োজন করা দরকার বলে মনে করেন মনিজুট গুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফসটের অপারেশন পরিচালক মহি উদ্দিন। তিনি চ্যানেল আইন অনলাইনকে বলেন, ‘বাণিজ্য মেলায় এক মাসে আমাদের স্টলের বিক্রি হয় তিন থেকে চার লাখ টাকা। আর এ মেলায় মাত্র পাঁচ দিনেই বিক্রি হয়েছে দুই লাখ টাকার বেশি’।

তিনি বলেন, ‘মেলায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত। কারণ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিক্রি করতে পেরেছি। তবে জেলা পর্যায়ে মেলার আয়োজন করা হলে, মানুষ পাটের পণ্য সম্পর্কে জানবে ও চিনবে। এর ফলে প্রান্তিক পর্যায়ে খুব দ্রুত পাটজাত পণ্যের চাহিদা বাড়বে। একই সঙ্গে বাড়বে উদ্যোক্তাও।’

পাটজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করে সন্তুষ্ট আয়োজক প্রতিষ্ঠান পাটজাত পণ্যের বহুমুখীকরণ কেন্দ্র জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিধারণ ও বাস্তবায়ন বিভাগের পরিচালক মো. মঈনুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ক্রেতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে মেলার সময় দুই বাড়ানো হয়, তবু ক্রেতাদের চাপ কমেনি। মেলায় প্রতিদিনের হিসাব রেখেছি আমরা।

‘পাঁচ দিনে প্রায় তিন কোটি টাকার পাট পণ্য বিক্রি হয়েছে। এছাড়া কয়েক কোটি টাকার অর্ডার পেয়েছেন উদ্যোক্তারা। মেলায় বেশ সাড়া পাওয়া গেছে। যা আমাদের ধারণাকে ছাড়িয়ে গেছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT