চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারাতে পারল না লিভিংস্টোনের বিধ্বংসী সেঞ্চুরিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান টি-টুয়েন্টিতে দেখা দিলো ভিন্ন রূপে। বাবর-রিজওয়ানের ঝড় তোলা ব্যাটিংয়ের কাছে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের বিধ্বংসী শতকও হারের খাতায় থাকল। ৩১ রানের জয়ে ছোট ফরম্যাটের সিরিজ শুরু করল সফরকারীরা।

নটিংহ্যামে প্রথম টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রানের বিশাল সংগ্রহ জমায় পাকিস্তান। জবাব দিতে নেমে ৪ বল আগে সবকটি উইকেট হারিয়ে বসার সময় ইংল্যান্ড তুলতে পারে ২০১ রান।

উদ্বোধনীতে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ১৫০ রানের জুটি গড়েছিলেন, সেটিও কেবল ১৪.৪ ওভারে। ৬৩ করে রিজওয়ানের বিদায়ে ভাঙে জুটি। ৮ চার ও এক ছয়ে ৪১ বলের ইনিংস তার।

অধিনায়ক বাবর ফিরেছেন ৮৫ করে। ৮ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে সাজানো ঝড়ো ইনিংস তার।

বাকিদের মধ্যে ২ ছয় ও এক চারে সাকিব মাকসুদ ৭ বলে ১৯, ৩ ছয় ও এক চারে ফখর জামান ৮ বলে ২৬, ৩ ছয় ও এক চারে মোহাম্মদ হাফিজ ১০ বলে ২৪ করে সংগ্রহটা পাহাড়সম জায়গায় নেন।

জবাব দিতে নেমে ইংল্যান্ড শুরুতে দ্রুত উইকেট হারায়। ডেভিড মালান ১, জেসন রয় ২ চার ও ৩ ছয়ে ১৩ বলে ৩২, জনি বেয়ারস্টো ১১, মঈন আলি ১, অধিনায়ক ইয়ন মরগান ১৬ রানে ফিরে যান।

Reneta

ইংলিশদের আশাটা টিকিয়ে রাখেন লিয়াম লিভিংস্টোন। দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ৪২ বলে, ফিফটি করেন ১৭ বলে, দুটিই দেশের হয়ে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড। ৬ চার ও ৯ ছক্কায় ৪৩ বলে বিধ্বংসী ১০৩ রানের ইনিংস খেলে ফিরেছেন। কিন্তু সতীর্থদের ব্যর্থতার দিনে তার ইনিংসটা থেকে যায় হারের খাতায়।

৩টি করে উইকেট নিয়েছেন ম্যাচসেরা শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান। একটি করে উইকেট ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরমরগানলিড স্পোর্টসলিভিংস্টোন
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT