চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে নিয়েই সেমিতে ভারত

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৮:১৯ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা হকির ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতা ভালই টের পাওয়া যায়। হকিতেও এককালে পাওয়া যেত সেই উত্তেজনার আঁচ। বর্তমানে অবশ্য ভারতের কাছে পাত্তা না পাওয়াটা অভ্যাসেই পরিণত করে ফেলেছে পাকিস্তান। রোববার আরেকবার প্রমাণ পাওয়া গেল ভারত কতটা এগিয়েছে, আর পাকিস্তানের সুদিন ক্রমেই কতটা স্তিমিত হয়েছে।

এশিয়া কাপ হকির পুল ‘এ’র শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে দুবারের এশিয়া সেরা ভারত। কেটেছে সেমিফাইনালের টিকিট। সঙ্গী পাকিস্তানও।

তিন ম্যাচেই জয় পাওয়া ভারতের পয়েন্ট সর্বোচ্চ ৯। প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ১৫ বার, খেয়েছে একটি মাত্র গোল। এক জয়, এক হার এবং এক ড্রয়ে পাকিস্তানের সংগ্রহ সেখানে ৪ পয়েন্ট। গোল করেছে ১০টি, তাদের জালে বল জড়িয়েছে পাঁচবার। জাপানের পয়েন্টও ৪, তবে পাকিস্তানের তুলনায় গোল ব্যবধানে পিছিয়ে তারা। শেষ চারের আশা তাতে নিভে গেছে সূর্যোদয়ের দেশটির। গ্রুপের অন্য সদস্য বাংলাদেশ হেরেছে সবগুলো ম্যাচ। পয়েন্টের খাতা শূন্য।

হারলেও ভারতকে প্রথমার্ধে কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তান। বেশিরভাগ সময়েই বলের দখল রেখেছে নিজেদের স্টিকে। আদায় করেছে বেশি পেনাল্টি কর্নারও।

কিন্তু কাজের কাজটি করেছে ভারতই। সুযোগের সদ্ব্যবহার করে ১৭ মিনিটে ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন চিংলেসানা কানজুজাম।

দ্বিতীয়ার্ধে নিজেদের আসল রূপটি পাকিস্তানকে দেখিয়েছে ভারত। ৪৩ মিনিটে রামানদীপ সিং এবং ৪৫ মিনিটে হারমানপ্রীত সিংয়ের গোল ম্যাচ থেকে ছিটকে দেয় পাকিস্তানকে।

Reneta

ম্যাচে ফেরার চেষ্টায় আলি শান ৪৮ মিনিটে একটি গোল পরিশোধ করলেও ম্যাচে ফেরা হয়নি পাকিস্তানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মুখস্থ’ ব্যাটিংয়ের সামনে ক্লান্ত বাংলাদেশ

পরবর্তী

ভুয়া খবরের স্ক্রিনশটের হোতাদের ধরতে মাঠে নেমেছে পুলিশ

পরবর্তী
ফেক নিউজের স্ক্রিনশটের ওপর 'FAKE' লেখা লাল স্ট্যাম্প।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া খবরের স্ক্রিনশটের হোতাদের ধরতে মাঠে নেমেছে পুলিশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ১৮ অক্টোবর

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT