চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে বিধানসভায় ১৮টি অাসনে শান্তিপূর্ণ ভোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

শান্তিপূর্ণভাবেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার ১৮টি বিধানসভা
কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে।

সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। ৮০ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। বিপুল ভোট পড়েছে জঙ্গল মহলে, ৭৫ দশমিক পঁচিশ শতাংশ। পাশাপাশি, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভোট পড়েছে যথাক্রমে ৭৯ দশমিক ৪৮ শতাংশ ও ৭৮ দশমিক ৮৩ শতাংশ।

প্রথম দফার ভোটে দিন শেষে মোট ৪৯৪টি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে ৪৩৬টি ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে কমিশন।

Banglabid

শালবনিতে আক্রমণের কবলে পড়ে ছয়জন সাংবাদিক। সিপিএমের এক সমর্থকের সঙ্গে কথা বলার সময় তৃণমূল কর্মীরা তাদের আক্রমণ করেন। এক সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

১৮টি কেন্দ্রে ৪০ লাখ ৯ হাজার ১৭১ ভোটার রয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ২০৩ টি। বুথ ৪ হাজার ৯৪৫ টি। ওই ১৮টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টিসহ (বিজেপি) বিভিন্ন রাজনৈতিক দলের ১৩৩ জন প্রার্থী।

প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। এবার পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টি আসনের নির্বাচন হবে ছয় দফায়। প্রথম দফার পরবর্তী ভোট হবে ১১ এপ্রিল।

Reneta

১১ এপ্রিল ৩১টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ১৭ এপ্রিল ৫৬টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। তৃতীয় দফার ভোট নেওয়া হবে ২১ এপ্রিল ৬২টি কেন্দ্রে। চতুর্থ দফায় ভোট নেওয়া হবে ২৫ এপ্রিল ৪৯টি কেন্দ্রে, পঞ্চম দফায় ৩০ এপ্রিল ৫০টি কেন্দ্রে এবং শেষ বা ষষ্ঠ দফায় নেওয়া হবে ৫ মে ২৫টি কেন্দ্রে।

আর এই শেষ দফায় ভোট নেওয়া হবে কোচবিহারের সাবেক ছিটমহলবাসীদেরও। ফলাফল ঘোষণা করা হবে ১৯ মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিধানসভা নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেল বাঁচানোর আন্দোলনকে স্বাগত

পরবর্তী

ত্রিমুখী সংঘর্ষে বাঁশখালী রণক্ষেত্র, বহু হতাহত

পরবর্তী

ত্রিমুখী সংঘর্ষে বাঁশখালী রণক্ষেত্র, বহু হতাহত

পানামা পেপারস নিয়ে যা বললেন স্নোডেন

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT