চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিমুখী সংঘর্ষে বাঁশখালী রণক্ষেত্র, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের মৃতদেহের ছবি দিয়ে নিহতের সংখ্যা ৫ জন বলা হচ্ছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ আহত হয়েছে অর্ধশতাধিক।

আজ সোমবার বিকেলে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীকে আসামী করে বাঁশখালী থানায় মামলা করা হয়।

এ ঘটনায় অারো ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার লোকজন। মামলা ও জমি অধিগ্রহণের প্রতিবাদে সোমবার বিকেলে সমাবেশের আয়োজন করে গণ্ডামারা এলাকাবাসী।এ সময় বিদ্যুৎ নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে এলাকাবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে তিনজনের নিহত হয়েছে। 

Reneta

নিহত ব্যক্তিরা হলেন গণ্ডামারা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মরতুজা আলী ও আনোয়ার হোসেন আংকুর এবং নূর আহমদের ছেলে জাকের আহমদ।

এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এলাকাবাসীর হাতে চিকিৎসাধীন আছেন মফিজুর রহমানের ছেলে বাদশা মিয়া।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ সদস্যসহ মারাত্মক আহত ১৫ জনেক ভর্তি করা হয়েছে।

বিদ্যুতখাতে দেশের বেসরকারি পর্যায়ে সবচেয়ে বড় এ বিনিয়োগের মূল উদ্যোক্তা এস আলম গ্রুপ। চীনের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ৬০০ একর জমির ওপর স্থাপিত এ প্রকল্পে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা।

এস আলম গ্রুপ বলছে, কয়লাভিত্তিক ১ হাজার ৩২০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করবে প্রায় ৬০০ বিশেষজ্ঞ, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঁশখালী সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT