চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের গোল উৎসব, কষ্টে জিতলো ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বিশ্বকাপ ফুটবলের ইউরোপের বাছাই পর্বের খেলায় ফারো আইল্যান্ডসের বিরুদ্ধে গোল উৎসব করেছে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। আন্দ্রে সিলভার হ্যাটট্রিকে ফারো আইল্যান্ডসকে ৬-০ গােলে হারিয়েছে পর্তুগীজরা। গােল পেয়েছেন রোনালদোও। আগে ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষেও ৬-০ গোলে জিতেছিল পর্তুগাল। রাতের অপর ম্যাচে পল পগবার একমাত্র গোলে ডাচদের হারিয়ে শীর্ষস্থানে উঠেছে ফ্রান্স।

ফারো আইল্যান্ডসকে ৬-০ গোলে হারিয়ে বাছাই পর্বের বি গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। খেলার ১২তম  মিনিটে রক্ষণের দুর্বলতার সুযোগে নিজের ও দলের প্রথম গোলটি করেন অ্যান্দ্রে সিলভা। ১০ মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগালের তরুণ ফরোয়ার্ড সিলভা।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোলব্যবধান আরো বাড়ান রোনালদো। ম্যাচের বাড়তি সময়ে দুই মিনিটের ব্যবধানে গোল উৎসবে যোগ দেন মৌতিনিয়ো ও কানসেলো।

অপর ম্যাচে কষ্টের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপের শীর্ষে উঠেছে ফ্রান্স। পল পগবার একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে ১৯৯৮’র বিশ্ব চ্যাম্পিয়নরা।  পিছিয়ে পড়া নেদারল্যান্ডস ম্যাচের বাকি সময় বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।

একই রাতে বড় জয় পেয়েছে বেলজিয়াম ও সুইডেন। জিব্লাটারকে ৬-০ গোলে বেলজিয়াম ও বুলগেরিয়াকে ৩-০ গোলে হারায় সুইডেন।

এছাড়া সুইজারল্যান্ড ২-১ গোলে অ্যান্ডোরা, বসনিয়া-হার্জেগোভিনা ২-০ গোলে সাইপ্রাস, একই ব্যবধানে গ্রিস এস্তোনিয়াকে, হাঙ্গেরি হারায় লাটভিয়াকে। বেলারুশ ও ‍লুক্সেমবার্গের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ বাছাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT