চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষার্থীদের কথা বিবেচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রোববার সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন ‘গণভবন’ থেকে ওই অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করবেন। শুধু তাই নয়, বাকি পরীক্ষার দিনগুলোতেও তাঁর অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য ইতোমধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীর একটি হোটেলে ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। পরীক্ষার সময় এমনিতেই শিক্ষার্থীরা বাড়তি মানসিক চাপে থাকে। এর মধ্যে আবার যদি তাদের যানজটের কারণে বাড়তি সময় রাস্তায় কাটাতে হয়, পড়ার সময় কাটছাঁট করে রাস্তায় সময় দিতে হয় তাহলে শিক্ষার্থীদের সেই মানসিক চাপ আরো বেড়ে যায় এতে কোন সন্দেহের নাই। এমন মানসিক চাপে অনেকের পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। তাই আমরা মনেকরি পরীক্ষার্থীদের বিষয়টি মানবিক দৃষ্টিতেই দেখেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই দৃষ্টান্ত কী আমরা সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পেতে পারি না? রাজধানী ঢাকায় অতিরিক্ত যানজটের কারণে অনেক মুমূর্ষু রোগীকে আমরা দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখি। এতে অনেক রোগীর অবস্থা আরো সঙ্কটাপন্ন হয়ে পড়ে। অথচ আমরা জানি এ যানজটের অন্যতম কারণ অনিয়ম আর ট্রাফিক আইন না মানার প্রবণতা। ট্রাফিক আইন না মেনে মন্ত্রী-আমলা-কর্মকর্তাদের উল্টো পথে গাড়ী চালানোর ঘটনা রাজধানীতে নতুন নয়। পাশাপাশি আছে যেখানে-সেখানে গাড়ী পার্কিং, রাস্তা-ফুটপাথ দখল এমনকি সাধারণ মানুষেরও ট্রাফিক আইন না মানার অনীহা। সম্প্রতি ঢাকার দুই মেয়র রাস্তা দখলমুক্ত করতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন। জানিয়েছেন আরো কাজ করার জন্য তাদের পরিকল্পনার কথা। তবে তা করতে গিয়ে তাদেরকেও বেশ বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি ফ্লাইওভার ও সংযোগ সড়কও নির্মাণ করা হয়েছে। যা যানজট কমাতে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখছে। তবে এর সঙ্গে যদি রাজধানীবাসী ট্রাফিক আইন মেনে চলেন, তাহলে যানজট আরো কমতো বলেই আমাদের বিশ্বাস। অবশ্য আইন মেনে চলার ক্ষেত্রে ট্রাফিক বিভাগ প্রচারণামূলক ও উদ্বুদ্ধকরণ কিছু কর্মসূচি গ্রহণ করতে পারে। যানজট এড়াতে উল্টো পথে গাড়ী না চালিয়ে মন্ত্রী-আমলারাও রাজধানীবাসীকে সহযোগিতা করতে পারেন। অদূর ভবিষ্যতে যানজট কমাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর চলাচলের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে পারে। যেমন: শুধুমাত্র ভিভিআইপিদের চলাচলের জন্য হতে পারে বিকল্প আন্ডারপাস বা টানেল। সর্বোপরি ডিজিটাল যুগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সাপ্তাহিক বৈঠক সেরে নিতে পারেন। অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়েই হতে পারে এসব নিয়মিত বৈঠক। অামাদের দৃঢ় বিশ্বাস এসব উদ্যোগে নগরবাসীর যানজটের কষ্ট অনেকটাই লাঘব করবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা

জুন ২৩, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

জুন ২৩, ২০২৬

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT