চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে দারুণ শুরু পেয়েছিল ফ্রান্স। কাইলিয়ান এমবাপের গোলে ১-০ ব্যবধানে লিডও পায় ফরাসিরা। প্রথমার্ধের শেষ দিকে বৃষ্টি নেমেছিল ম্যাচে। ব্যবধান অটুট রেখে দুই দল বিরতিতে গেলেও বৃষ্টি ও বজ্রপাত ঝুঁকির কারণে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে ম্যাচটি।

বাংলাদেশ সময় রাত ৩টা ৫০ মিনিটে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় ম্যাচটি। এরপর থেকেই বন্ধ রয়েছে খেলা। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে ফিফা।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে ম্যাচ স্থগিত করা হয়েছে। শুরুতে ৩০ মিনিটের বিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিফার বিবৃতিতে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়া ও স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকির কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচটি স্থগিত করা হয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই খেলা পুনরায় শুরু হবে। সকলের নিরাপত্তাই ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার।’

এদিকে ফিলাডেলফিয়া স্টেডিয়াম কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘ফ্রান্স বনাম ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বিত হয়েছে। নিরাপদ ঘোষণা করা হলে খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের নিজ নিজ আশ্রয়স্থলে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে।’

ঝড় ও বজ্রপাতের কারণে স্টেডিয়ামের গ্যালারির বড় অংশ খালি হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের স্টেডিয়ামের অভ্যন্তরীণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খেলোয়াড়রাও ড্রেসিংরুমে অবস্থান নেন।

Reneta

ম্যাচের প্রথমার্ধে ইরাক প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিরোধ গড়ে তুলেছিল। ফ্রান্স বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও ইরাকি রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত।

১৪তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন কাইলিয়ান। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী বাঁ পায়ের শট গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি। বিশ্বকাপে এটি এমবাপের ১৫তম গোল, চলতি আসরে তৃতীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকফিফা বিশ্বকাপ-২০২৬ফিলাডেলফিয়াফ্রান্সবজ্রপাতবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবৃষ্টিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT