চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ ফাঁকা থাকলেও পদোন্নতি নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা যেন সরকারের সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত গোষ্ঠী। পদ ফাঁকা থাকলেও নেই তাদের পদোন্নতি।

অন্যসব বিষয়ের চেয়ে এ বিষয়টি সবচেয়ে বেশি স্পর্শকাতর, এখানে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশু দুটি গুরুত্বপূর্ণ জীবন নিয়ে তাদের ডিল করতে হয়। তাই এখানে শারীরিক ও মানসিক পরিশ্রমও অন্যদের চেয়ে অনেক বেশি।

কিন্তু সরকারিভাবে এরাই পদোন্নতি বঞ্চিত, যা তাদেরকে করে তুলছে হতাশাগ্রস্ত এবং তারা হারিয়ে ফেলছে কর্মস্পৃহা।

প্রসূতি বিশেষজ্ঞরা চ্যানেল আই অনলাইনকে জানান এবার কনসালটেন্ট ডিপিসি ৩৩ বিসিএস পর্যন্ত হলেও গাইনীতে দেয়া হয়েছে মাত্র ২৭ বিসিএস পর্যন্ত (২৭ এরও ৭/৮ জন বাদ পড়েছে) অথচ বেশিরভাগ উপজেলায় গাইনী কনসালটেন্ট পদশূন্য রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মোট ২৭৬ টি শূন্যপদের বিপরীতে মাত্র ১১৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে, যেখানে ফিটলিস্টে এখনও শতাধিক বিশেষজ্ঞ অপেক্ষমান এবং ১৬৩ টি গাইনী বিশেষজ্ঞ পদ এখনও শূন্য রয়েছে।

সহকারী অধ্যাপক পদেও রয়েছে এমন বৈষম্য। গাইনীতে মাত্র ২২ বিসিএস (তাও সবাই না) পর্যন্ত সহকারী অধ্যাপক হয়েছেন। দীর্ঘ ১০/১১ বছর ধরে চাকরি করার পরও সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বহু গাইনীকোলজিস্ট প্রমোশনবিহীনভাবে এন্ট্রেন্স নবম গ্রেডেই পড়ে রয়েছেন, যার বিরূপ প্রভাব তাদের কর্মজীবনে, পক্ষান্তরে রোগীদের উপরও পড়বে।

Reneta

একজন বিশেষজ্ঞ তৈরির পিছনে রাষ্ট্রের অবদান অনেক, কিন্তু তাকে যদি সঠিক মূল্যায়ন করা না যায়, তবে পুরো বিনিয়োগই ব্যর্থ হবে। অন্য সব ক্যাডারে ঐ একই বিসিএস ৪র্থ/৫ম গ্রেডে চলে গেলেও গাইনীকোলজিস্টগণ এন্ট্রেন্স ৯ম গ্রেডেই পড়ে রয়েছেন, যেটা নারীবৈষম্যের আরেক রূপ।

জানা যায়, এডহকভিত্তিতে শুধুমাত্র ভাইভার মাধ্যমে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণকে পদোন্নতি দেয়ার পরিকল্পনায় পদ ফাঁকা থাকার পরও বিসিএস গাইনীকোলজিস্টগণকে বঞ্চিত করা হয়।

স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। আর জীবনের কোনো না কোনো পর্যায়ে সকল নারীই মেয়েলি শারীরিক সমস্যায় ভোগেন এবং একবারের জন্য হলেও তাকে হাসপাতালে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞে শরণাপন্ন হতে হয়। অথচ স্বাধীনতার ৫০ বর্ষপূর্তিতে এসেও আমরা যেন সরকারের সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত গোষ্ঠী।

নারী চিকিৎসকরা বলছেন, যে দেশে মেধার মূল্যায়ন হয় না, সেখানে ভবিষ্যৎ প্রজন্মে মেধাবী তৈরিও হয়না। দেশের নারী সমাজের চিকিৎসকদের যেন যথাযথ মূল্যায়ন হয়, সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT