চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতিত জমিতে লাউ চাষ করে শিক্ষিত তরুণের সাফল্য

শাইখ সিরাজশাইখ সিরাজ
৯:৩৯ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
কৃষি, জনপদ, ময়মনসিংহ
A A

ত্রিশ বিঘা পাহাড়ি জমিতে লাউ চাষ করে সাফল্যের নজির গড়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের শিক্ষিত তরুণ বাবুল। পতিত জমি লিজ নিয়ে তার গড়া লাউবাগান এলাকার অন্যান্যদের কাছে এক অনুকরণীয় উদাহরণ।

পাল্টে গেছে ভালুকার পাহাড়ি এলাকার চেহারা। একটু আধটু পাকা আমনের ক্ষেতের পাশে এখন উঁকি দেয় ঘনসবুজ সুদীর্ঘ লাউয়ের মাচা। এই ত্রিশ বিঘা লাউয়ের ক্ষেত কোনো হাতযশওয়ালা কৃষকের নয়। এর সবটুকুই এলাকার হতদরিদ্র পরিবারের শিক্ষিত তরুণ বাবুলের লাউয়ের ক্ষেত।

বাবুল জানান, জায়গাগুলো আগে জঙ্গল ছিল। স্থানীয় শ্রমিক দিয়ে সেগুলো পরিষ্কার করিয়ে নেন তিনি। জমি বিক্রি করে ৪ লাখ টাকা যোগাড় করেন বাবুল। এর সঙ্গে আরও ৪ লাখ টাকা ধার নিয়ে লাউ চাষ শুরু করেন।

উদ্যোগের প্রথম প্রেরণা টিভি অনুষ্ঠান। বাবুল বলেন, “হৃদয়ে মাটি ও মানুষ lau_pumpkin2অনুষ্ঠানটি দেখে আমি উৎসাহ পাই যে, আমি আগে কাজটা শুরু করি। সাফল্য আমি পাবো।”

বহু চ্যালেঞ্জ আর সঙ্কটের পথ পেরিয়ে এ বছরই লগ্নি করা টাকা তুলে লাভের মুখ দেখার আশা করছেন বাবুল।

তিনি জানান, ৪-৫ লাখ টাকার মতো লাউ এখন পর্যন্ত বিক্রি হয়েছে। আরও ৭-৮ লাখ টাকার মতো বিক্রি করার সম্ভাবনা রয়েছে। যদি বাজারের অবস্থা এখনকার মতোই থাকে তবে ঋণগুলো শোধ হবে আর লাভের সঙ্গে মাচাগুলোও ধরে রাখা যাবে বলে আশা করছেন বাবুল।

Reneta

সাহসী কৃষি উদ্যোক্তা বাবুল বলছেন, কিছু সমস্যা ও প্রতিকূলতা এখনো রয়েছে। যেগুলো মোকাবেলা করা গেলে আরও উন্নতি করা সম্ভব হতো।

lau_pumpkin3বাবুলের মতে, সারা বাংলাদেশে ব্যবসায়ীরা ঋণসহ অনেক সুযোগ-সুবিধা পায়। কিন্তু তিনি কোনো ধরণের ঋণসুবিধা পাননি। পোকামাকড় ক্ষেতে আক্রমণ করলে তিনি নিজের জ্ঞান থেকেই ওষুধ স্প্রে করেন।

একদিন পর পর দেড় থেকে দু’হাজার লাউ এই ক্ষেত থেকে কাটা হচ্ছে। স্থানীয় বাজার হয়ে সেগুলো আসছে রাজধানীর বাজারে।

স্থানীয় এক পাইকারি ব্যবসায়ী জানান, আগে উপার্জন করত শুধু পাইকাররাই। এখন কৃষকরাও ভালো পয়সা পায়।

বাবুল এখন বিশ্বাস করেন, সাফল্যের জন্য প্রয়োজনে যে কোনো ঝুঁকি নিতে হয়। বাবুলের স্বপ্ন বহুদূর যাওয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT