পটুয়াখালীতে অবৈধ ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও ঘনবসতিপূর্ণ লোকালয়ের পাশে যত্রতত্র গড়ে উঠছে এসব ভাটা। ফসলি জমির ওপরিভাগের মাটির কেটে বানানো হচ্ছে ইট। এসবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য।
পটুয়াখালীর শহর-গ্রামে সর্বত্র গড়ে উঠেছে কয়েক’শ ইটভাটা। এরমধ্যে কয়েকটি পরিবেশসম্মত আধুনিক পদ্ধতিতে রূপান্তর হলেও বাকী সবই অবৈধ।
শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, ঘনবসতিপূর্ণ এলাকায় টিনের চোঙার এসব ভাটায় দেদারসে পোড়ানো হচ্ছে বনের গাছ। ইট বানাতে মাটি কেটে আনা হচ্ছে ফসলি জমি থেকে। এতে যেমন পরিবেশে বিপর্যয় নেমে আসছে তেমনি ভাটার বিষাক্ত ধোঁয়ায় গাছ-পালা ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।
স্থানীয় প্রভাবশালীরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখিয়ে পরিবেশের ক্ষতি করে নিজেরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
তবে, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছেন জেলা প্রশাসক। পরিবেশদূষণকারী এসব ভাটা দ্রুত বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টটে:







