চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতাকর্মীদের নামে যেন দুর্নাম না হয়: নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
রাজনীতি
A A

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নামে যাতে কোনো দুর্নাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগিতা সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ‘গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যে ২৬ বছর’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রধান অনুষ্ঠানে তিনি এসব এসব কথা বলেন।

নাছিম বলেন: স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মনে রাখতে হবে, স্বেচ্ছাসেবক লীগে যারা আছে, যারা থাকবে, তারা নীতি আদর্শের প্রতি থাকবে অবিচল, অটুট। তারা সুশৃঙ্খল থাকবে। তাদের যাতে কোনো দুর্নাম না হয়। অন্য যেকোনো সংগঠনের চাইতে স্বেচ্ছাসেবক লীগ আলাদা মর্যাদার জায়গা তৈরি করেছে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কোনো ধরনের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হয় নাই।

‘‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আদর্শের সংগঠন। যে সংগঠন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ”। আপনারা সেই সোনার মানুষ হবেন। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের পথেই আপনারা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবেন। তিনি সবাইকে অনুপ্রাণিত করেছেন, জাগ্রত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে; গভীর অন্ধকার থেকে।’’

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এক হয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটা নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবো, এটাই স্বেচ্ছাসেবক লীগের প্রত্যয়। আজকে বাংলাদেশে শুধু করোনা নয়, বন্যা কবলিত হয়ে পড়েছে, বিভিন্ন জেলার মানুষ। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া, উপ-দফতর সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া,সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দীন নাছিমস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে: মির্জা ফখরুল

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT