চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূরানীর মালিকসহ ৮ জন কারাগারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ পূর্বাহ্ন ১১, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় নূরানী জর্দার মালিক শামীম তালুকদার, তার ছেলে হেদায়েতসহ ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সকালে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। একই সঙ্গে আদালতে তাদেরকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি।

আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি হবে রোববার।

এদিকে কর্তব্য অবহেলার অভিযোগে এসআই সাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক বলেন, পুলিশকে এ ব্যাপারে কোনো কিছু অবহিত করা হয়নি। তাই পুলিশ পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে পারেননি।

পুলিশের সঠিক ব্যবস্থাপনার কারণে ঘটনার পর পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এদিকে ঘটনার পর থেকে ময়মনসিংহে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

Reneta

তারা বলছেন, নিজেদের বড় করার জন্য সঠিক অব্যবস্থাপনায় বাড়ির সামনে হাজার হাজার লোক ভিড় করে লম্বা লাইনে দাড় করিয়ে যাকাত দিয়েছেন নূরানী জর্দার মালিক।

তাদের অপরাধের কারণে এতগুলো মানুষ মারা গিয়েছে। তাই আইনের মাধ্যমে তাদের শাস্তির জোর দাবি জানান মানববন্ধনে থাকা স্থানীয়রা।

শুক্রবার নিজ বাস ভবনে যাকাতের কাপড় বিতরণের উদ্যোগ নেন শামীম তালুকদার। কিন্তু বিতরণে চরম অব্যবস্থাপনায় পদদলিত হয়ে মৃত্যু হয় ২৭ জনের।

এভাবে ব্যক্তিগত পর্যায়ে যাকাত না দিয়ে যাকাত ফাউন্ডেশনের মাধ্যমে বিত্তবানদের প্রতি দেওয়ার আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক।

Jui  Banner Campaign
ট্যাগ: ময়মনসিংহযাকাতযাকাত ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT