চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুহাশপল্লীতে হুমায়ূনকে স্মরণ

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
৬:২৮ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বৃষ্টিস্নাত এই দিনে সজল চোখে ফুলেল ভালোবাসায় নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করেছে বাংলাদেশ। গাজীপুরের নুহাশপল্লীতে প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্য ও ভক্তরা।

লেখকের প্রতি ভালোবাসা জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গা থেকে নুহাশপল্লীতে জড়ো হন অসংখ্য হুমায়ূনভক্ত। তাদের আশা, স্বশরীরে না থাকলেও তাঁর সৃষ্টিকর্মের মধ্যেই বেঁচে আছেন হুমায়ূন আহমেদ।

পরিবারের হৃদয়ে তো সবসময় আছেনই। তারপরও মায়ের সঙ্গে এসে বাবার কবরের মাটিতেই যেনো বাবার অস্তিত্ব খুঁজে পায় হুমায়ূন-শাওনের সন্তান নিষাদ ও নিনিত।

লেখকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাবনত হিমুদের ভিড় জমেছে হুমায়ূনের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে। হিমুর বেশে হুমায়ূনকে শ্রদ্ধা জানাতে আসা একদল ভক্তদের মধ্যে একজন জানান, স্যারের প্রতি ভালোবাসা, স্যারের লেখার প্রতি ভালোবাসা, স্যারের শিল্পকর্ম, সাহিত্য কর্মের প্রতি ভালোবাসা এবং তার প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে আসা।

ক্যান্সার আক্রান্ত হওয়ার পর হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল দেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার। তিনি সে ইচ্ছের কথাও জানিয়েছিলেন। তার সেই স্বপ্ন পূরণ করতে না পারার হতাশা ছিলো হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওনের কণ্ঠে। শাওন বলেন, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে তিনটা বছর হয়ে গেলো আমরা তার স্বপ্নের কিছু দূরও যেতে পারিনি। তবে হতাশা থাকলেও ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার চেষ্টার কথা জানান স্ত্রী মেহের আফরোজ শাওন।

নুহাশপল্লীর কর্মীরা বলেন, এখনো হুমায়ূন স্যারের স্মৃতি তাড়া করে ফেরে আমাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুহাশ পল্লীহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT