চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৫, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে দায়িত্ব পালনকালে গোলার আঘাতে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবার ৫ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

আজ ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ‍্য জানানো হয়।

জাহাজের অন‍্য সদস‍্যরা সাত মাসের বেতন পাবেন। নিহত হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরি দেয়ার ব‍্যবস্থা করা হয়েছে।  তার ভাই ১ জুন বিএসসিতে যোগদান করবেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’তে কর্মরত অবস্থায় গত ২ মার্চ ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত হন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর। পরে ক্ষতিগ্রস্ত ওই জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়। সরকারের আন্তরিক চেষ্টায় জাহাজের ২৯ নাবিককে মলদোভা-রোমানিয়া হয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর পরে বিশেষ ব্যবস্থায় হাদিসুরের লাশ ১৪ মার্চ দেশে এনে দাফন করা হয় বরগুনায় তার বাড়িতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

জুন ২৮, ২০২৬

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

জুন ২৮, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT