চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী রোডম্যাপকে ইতিবাচক বলছে বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১১:১৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
রাজনীতি
A A
কুমিল্লা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন-ইসি’র প্রস্তাবিত রোডম্যাপকে ইতিবাচক বলে মনে করছে বিএনপি। ইভিএম নিয়ে কমিশনের নমনীয় অবস্থান এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে ইসির প্রস্তাব ঠিক থাকলে কমিশনের সঙ্গে সংলাপেও যাবে দলটি।

বুধবার দুপুরে বিএনপির মুখপাত্র জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রহুল কবির রিজভী চ্যানেল আই অনলাইনকে বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ইতিবাচক। বিএনপি এটি নিয়ে ভাবছে। এ বিষয়ে বিচার বিশ্লেষণ শেষে আমরা আমাদের চেয়ারপারসনসহ অন্যান্য নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাব। তবে রোডম্যাপ ঘোষণা অবশ্যই ইতিবাচক।

তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে তার জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আর একটি সহায়ক সরকার প্রয়োজন পড়বে।

নির্বাচন কমিশন যদি আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে সংলাপে বসতে চায় সেক্ষেত্রে দলীয় ফোরামে বসে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন গঠনের পর কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলো বিএনপি। এছাড়া নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার প্রতি আনাস্থা জ্ঞাপনও করেছিলো।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাজের উপরই নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ পদক্ষেপ। অর্থাৎ তিনি সিইসির কার্যক্রম পর্যবেক্ষণের কথা বলেছিলেন। কয়েক মাস পরে এসে বিএনপি তার কঠোর অবস্থান থেকে অনেকটাই সরে আসছে।

Reneta

সব রাজনৈতিক দল রাজি না হলে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না ইসির এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। যদিও সরকার পক্ষ ইভিএম ব্যবহারে খুবই আগ্রহী।

আগামী নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি ইসিকে সব ধরনের সহায়তা দিতে তৈরি আছে বলেও জানিয়েছে দলটি।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার একাদশ জাতীয় নির্বাচনের প্রাথমিক তারিখ রাখা হয়েছে। ৪৫ দিন হাতে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে তফসিল দেওয়া হবে।

এর আগে নির্বাচন কমিশন সুশীল সমাজ, রাজনৈতিক দল, সাংবাদিক ও এনজিওদের সঙ্গে সংলাপ, ৩০০ সংসদীয় আসন সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন এবং ডিভিএম- ইভিএম প্রস্তুত করার কাজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচন কমিশননির্বাচনী রোডম্যাপবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT