চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ধারিত দামের চেয়েও কম দামে চামড়া বিক্রি

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:৫৩ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম এ বছর একেবারে তলানিতে এসে ঠেকেছে। সরকারের নির্ধারিত দামের চেয়েও কম দামে চামড়া বেচা-কেনা হয়েছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন দাম।

ফড়িয়া বা মৌসুমি ও পাইকারি চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

তারা বলছেন, গত তিন দশকে চামড়ার দাম এত কম দেখেননি তারা। এর কারণ হিসেবে তারা বলছেন, মানুষের কাছে টাকা কম। আর নির্বাচনী বছর হওয়ায় অন্যবারের চেয়ে এ বছর পশু জবাই হয়েছে তুলনামূলক অনেক বেশি। তাই চামড়ার দাম কমে গেছে।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, গত কয়েক বছরে চামড়ার দাম এত কম দেখিনি। নির্ধারিত দামের চেয়েও কম দামে বেচাকেনা হচ্ছে।

তিনি বলেন, এটা অস্বীকার করার মত নয় যে, গত তিন দশকে কাঁচা চামড়ায় দাম এত কম দেখিনি। তবে দাম হওয়ার পেছনে মূল কারণ হলো, কয় মাস পরই জাতীয় নির্বাচন। তাই প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের তুষ্ট করতে পশু কোরবানি দিয়েছে। গত বছরের চেয়ে প্রায় ২০ থেকে ২৫ লাখ পশু বেশি জবাই হয়েছে।

জানা গেছে, ঢাকায় কোরবানির গরুর প্রতিটি ২০ থেকে ৩৫ বর্গফুট চামড়া লবণ দেওয়ার পরে ৯শ থেকে এক হাজার ৭৫০ টাকায় কেনার কথা ট্যানারি মালিকদের।

Reneta

তবে রাজধানীতে বিভিন্ন জাগায় খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমি চামড়া ব্যবসায়ীরা গড়ে ৫শ টাকায় চামড়া কিনেছেন। আর রাজধানীর বাইরে দেশের অন্যান্য স্থানে গড়ে বেচাকেনা হয়েছে ৪শ টাকায়।

চামড়া ব্যবসায়ীদের রাজধানীতে ১২ থেকে ২৫ বর্গফুটের প্রতিটি চামড়া ৭শ থেকে দেড় হাজার টাকা আর রাজধানীর বাইরের থেকে একই পরিমাপের চামড়া ৩শ থেকে ৯শ টাকার মধ্যে কেনার পরামর্শ দিয়েছেন ট্যানারি মালিকরা।

মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বলছেন, গত বছরের এক হাজার ২শ টাকায় যে চামড়া কিনতে হয়েছে, এবার তার চেয়ে বড় চামড়া পাওয়া গেছে ৭শ টাকায়।

প্রায় ২শ টি পশুর চামড়া কিনেছেন রাজধানীর মৌসুমি চামড়া ব্যবসায়ী জাহিদ হোসেন। বাংলামোটরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গড়ে সাড়ে ৫শ টাকায় চামড়া কিনেছি। গতবারের চেয়ে বড় ও ভাল মানের চামড়া অনেক কম দামে কিনেছি।

লক্ষীপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ী সেলিম উদ্দিন বলেন, গ্রামে দাম একেবারেই কম। বড় বড় চামড়া ৪শ থেকে ৫শ টাকায় বেচাকেনা হয়েছে।

তিনি বলেন, গত ২৫ থেকে ৩০ বছরের মধ্যে এত কম দামে চামড়া কিনতে পারিনি।

২০১৩ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকা।
২০১৪ সালে দাম ধরা হয়েছিল ৭০ থেকে ৭৫ টাকা। আর এ বছর সেই চামড়া সর্বোচ্চ ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী, ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কেনার কথা ৪৫ থেকে ৫০ টাকায় এবং ঢাকার বাইরের থেকে ৩৫ থেকে ৪০ টাকায়। এছাড়া সারাদেশে খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা।

তবে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, কোরবানির সময় চামড়া ও এ শিল্পের সঙ্গে জড়িতরা সিন্ডিকেট করে দাম কমান। গত দুই তিন মাসে চামড়ার দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। কোরবানির চামড়ার প্রকৃত দাবিদার দেশের এতিম-মিসকিনরা। কিন্তু সিন্ডিকেট করে এতিম-মিসকিনদের বঞ্চিত করা হলো।

গত বছর প্রতি বর্গফুট গরুর কাঁচা ও লবণজাত চামড়ার দাম ঢাকায় ৫০-৫৫ টাকা ধরা হয়। ঢাকার বাইরে সারাদেশে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয় ৪০-৪৫ টাকা। এছাড়া মহিষের প্রতি বর্গফুট চামড়া ৪০ টাকা, খাসির ২০-২২ টাকা এবং ছাগল ও ভেড়ার ১৫-১৭ টাকা দাম নির্ধারণ করা হয়।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বছরে সারাদেশ থেকে কমবেশি ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া। এর অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদের সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানির চামড়াচামড়া বিক্রিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (সংগৃহীত)।

দিল্লিতে প্রবেশে বাধা, দেশের পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT