চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্দেশনা না মানলে যুক্তরাজ্যেও ইটালির মতো লকডাউন: ব্রিটিশমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা মোকাবেলায় জনগণকে বাড়িতে থাকার যে পরামর্শ সরকারে পক্ষ থেকে দেয়া হয়েছে, তা অনুসরণ না করলে ইটালিয় ধাঁচে লকডাউন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের কমিউনিটিস মন্ত্রী রবার্ট জেনরিক।

রোববার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

রবার্ট জেনরিক বলেন, জনসাধারণকে ঘরে বসিয়ে রাখতে কঠোর আইনের প্রয়োগের অভাবে এখনো পার্কে এবং সমুদ্র উপকূলবর্তী রিসোর্টগুলিতে জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

“আমরা একটি মুক্ত সমাজে থাকতে চাই, যেখানে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে আমরা কার্যক্রম চালাতে পারি।  তবে করোনা কোনও খেলা নয়, এটি অত্যন্ত মারাত্মক। জনগণ যদি চিকিৎসকের পরামর্শ না মানেন, তবে আমাদের অন্যান্য বিকল্প পথ অনুসরণ করতে হবে, তবে আমাদের কেউই সেই পথে নামতে চান না।

তিনি বলেন, ইটালির বর্তমান অবস্থা ব্রিটিশদের করোনা ভাইরাস সংকট মোকাবেলায় চিকিৎসকদের পরামর্শ অনুসরণে সহায়তা করবে।

এর আগে কোভিড -১৯ এর প্রাদুর্ভাব হ্রাসে দেশটির প্রধানমন্ত্রী বোরিস জনসন মা দিবসে পিতামাতাদের সাথে দেখা না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
লন্ডনের মেয়র সাদিক খানও জনসাধারণকে বাড়িতে থাকার জন্য এক কঠোর সতর্কতা জারি করে বলেছিলেন, সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘিত হলে মানুষ মারা যাবে।
দেশটির গণমাধ্যম সূত্রে জানানো হয়েছে, প্রায় ১৫ লাখ মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে।  তাদের তিন মাসের বেশি সময় বাড়িতে থাকতে বলা হয়েছে।  স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর মাধ্যমে তাদের সহায়তা করা হবে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসযুক্তরাজ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬
ছবি: মার্কিন নাগরিক ফাহাদ মোহাম্মদ নুর (সংগৃহীত)।

মার্কিন নাগরিক নুরকে ধরিয়ে দিতে এফবিআইয়ের দেড় লাখ ডলার পুরস্কার ঘোষণা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT