চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্ন আদালতের বিচারকরা উচ্চ আদালতের আদেশ অমান্য করছেন: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
রাজনীতি
A A

নিম্ন আদালতের বিচারকরা উচ্চ আদালতের আদেশ অমান্য করছেন এমন অভিযোগ করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়াকে উচ্চ আদালতে জামিন দেয়ার পরও নিম্ন আদালত নানাভাবে বিলম্বিত করছে। সরকারের কথা অনুযায়ীই তারা কাজ করছেন।

সোমবার সন্ধায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করে বিএনপি।

মওদুদ বলেন, উচ্চ আদালতের আদেশ নিম্ন আদালতের বিচারকরা মানছেন না। এটা ভয়ংকর। এরচেয়ে বড় আদালত অবমাননা আর হতে পারে না। কিন্তু তারা এসব কেয়ার করেন না। তাদের সন্তুষ্ট করতে হবে সরকারকে। হাইকোর্টের আদেশ অমান্য করে নিম্ন আদালত কর্তৃক খালেদা জিয়ার মামলার আদেশের দিন বিলম্বিত করে আমাদের দেশের আদালতের নিরপেক্ষতা সম্পূ্র্ণরূপে ধ্বংস করেছে।

তিনি বলেন, এতো প্রতিকূলতার মধ্যেও আমরা লড়ে যাচ্ছি। নড়াইলে নিম্ন আদালত বেগম খালেদা জিয়ার একটি মামলার আদেশের দিন দিয়েছে ৮ আগস্ট, আর কুমিল্লায় ১৭ জুলাই। খালেদা জিয়ার কারাজীবন পরিকল্পতিভাবে দীর্ঘায়িত করাই সরকারে লক্ষ্য।

খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখার প্রতিবাদে ৫ জুলাই সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং ৯ জুলাই প্রতীকী অনশন করার কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Reneta

এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আশা করি দেশের জনগণ আমাদের এই কর্মসূচিতে সমর্থন জানাবেন।

এসময় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি আবারও বিএনপির সমর্থনের কথা জানান মহাসচিব।

তিনি বলেন, আন্দোলন করা তাদের অধিকার। কিন্তু সরকারি দলের গুন্ডাদের দিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ জানাই আমরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিটার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিব্যারিস্টার মওদুদ আহমদলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT