চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিথর দেহে বেইলী রোডের বাসভবনে ফিরলেন সৈয়দ আশরাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ২১, বেইলী রোডের তার সরকারি বাসভবনে এসে পৌঁছেছে। প্রিয় এ নেতাকে শেষ বারের মতো দেখতে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী-শুভানুধ্যায়ীরা এখানে উপস্থিত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮.৩০টা পর্যন্ত তার মরদেহ এখানে রাখার কথা রয়েছে। এরপর সৈয়দ আশরাফের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সৈয়দ আশরাফের মরদেহ।

বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ তার মরদেহ গ্রহণ করেন। সেসময় সাবেক সহকর্মীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সেখান থেকে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় ২১ বেইলি রোডে তার সরকারি বাসভবনে।

রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেয়া হবে গার্ড অব অনার।

Reneta

এরপর দুপুর ১২টায় নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে আশরফুল ইসলামের মরদেহ। শোলাকিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা হবে।

দুপুর ২টায় মরদেহ নেয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে। সেখানে  আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় নামাজে জানাজা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার অপেক্ষায় কিশোরগঞ্জবাসী।

১৯৭৫ সালে অন্য তিন জাতীয় নেতার সাথে বাবা সৈয়দ নজরুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের পর নব্বইয়ের দশকে লন্ডন থেকে দেশে ফেরেন সৈয়দ আশরাফুল ইসলাম।

এরপর থেকে কিশোরগঞ্জ-১ আসনে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অসুস্থ অবস্থায় সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্ব পালন করা এ বর্ষীয়ান নেতা।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনসৈয়দ আশরাফসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয় জন্মভূমিতে সৈয়দ আশরাফের মরদেহ

পরবর্তী

‘আফগান’ ঝড়ে ঢাকার সংগ্রহ ১৮৯

পরবর্তী

‘আফগান’ ঝড়ে ঢাকার সংগ্রহ ১৮৯

চাকরি

জানুয়ারি চাকরি খোঁজার মাস!

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT