চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আফগান’ ঝড়ে ঢাকার সংগ্রহ ১৮৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে দুইশো রান তুলতে পারেনি রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংস। পরের ম্যাচে একই মাঠে ঢাকা ডায়নামাইটসের সম্ভাবনা ছিল দুইশো পেরনোর! আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও অবশ্য শেষঅবধি রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেটে ১৮৯ রানে থেমেছে সাকিবের দল।

ষষ্ঠ বিপিএলের দ্বিতীয় ম্যাচে স্পিন সহায়ক উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শুরুতে নিজেই হাতে তুলে নেন বল। পড়েন ঝড়ের মুখে।

প্রথম ওভারে এক ছয়ের সাহায্যে ৯ রান তুলে ঝড়ের শুরু করেন জাজাই। ইনিংসের তৃতীয় ও মিরাজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আরও বিধ্বংসী আফগান ওপেনার। তিন ছয়ে সেই ওভারে রান তোলেন ২১!

কেবল মিরাজই নন, আলাউদ্দিন বাবুর করা ইনিংসের পঞ্চম ওভারেও সপাটে ব্যাট চালিয়েছেন জাজাই। সেই ওভারে টানা তিন চার ও এক ছয়ে রান তোলেন ২০। ওই ওভারেই পঞ্চাশ পেরোয় ঢাকা।

অপরপ্রান্তে আরেক ওপেনার সুনিল নারিন রয়েসয়ে খেলে করেছেন ২৮ বলে ৩৮। মোহাম্মদ হাফিজের করা দশম ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়ে ক্যারিবীয়ান অলরাউন্ডার যখন ফেরেন ঢাকার সংগ্রহ তখন ১১৬।

জুটি ভাঙতেই বেশিক্ষণ টেকেননি জাজাইও। পরের ওভারেই মিরাজের বলে সৌম্যর হাতেই ধরা পড়েন ঢাকার আফগান ওপেনার। ফেরার আগে ৪১ বলে ৭টি বিশাল ছক্কা ও ৪ চারের সাহায্যে খেলে গেছেন ৭৮ রানের এক ইনিংস।

দুই ওপেনার ফিরতেই পথ হারায় ঢাকা। দ্রুত সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব, কাইরেন পোলার্ড ও নুরুল হাসান সোহান। দ্বাদশ ওভারে দুই উইকেটে ১২৪ রান তোলা দলটি নির্ধারিত ওভার শেষে থামে ১৮৯ রানে। শেষদিকে ১৪ বলে ৩৮ রান করে ঢাকাকে এই সংগ্রহ পাইয়ে দেন শুভাগত হোম।

ঢাকার রান চাকা থামিয়ে দিতে মূল অবদানটা স্পিনারদেরই। তিন ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন আরাফাত সানি। খরুচে হলেও তিন ওভারে ৩৮ রানে মিরাজ নিয়েছেন জাজাইয়ের উইকেটটি।

ট্যাগ: ঢাকা ডাইনামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহী কিংস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিথর দেহে বেইলী রোডের বাসভবনে ফিরলেন সৈয়দ আশরাফ

পরবর্তী

জানুয়ারি চাকরি খোঁজার মাস!

পরবর্তী
চাকরি

জানুয়ারি চাকরি খোঁজার মাস!

রোহিঙ্গা প্রত্যাবাসন-মিয়ানমার-জাতিসংঘ-ইউএনএইচসিআর-আহ্বান

ভারতে রোহিঙ্গা প্রত্যাবাসন পর্যবেক্ষণের অনুমতি চায় ইউএনএইচসিআর

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT