চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ বাসভবনে খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

দীর্ঘ ২ বছর ১ মাস ১৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে গুলশানের নিজ বাসভবনে উঠলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া পেয়ে গুলশানের উদ্দেশে যাত্রা করেন তিনি। এসময় তার সঙ্গে যোগ হয় নেতাকর্মীদের বিশাল গাড়িবহর। নেতাকর্মীদের মিছিল-স্লোগানে সৃষ্টি হয়েছে যানজট।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ছোট ভাই শামীম ইস্কান্দার, যার জিম্মাতেই মুক্তি দেওয়া হয়েছে তাকে। তার প্রাইভেট কারে চড়েই নিজ বাসভবনে যান তিনি।

গত বছরের এপ্রিল থেকে কারাবন্দি খালেদা জিয়া বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

দুর্নীতির অভিযোগের দুই মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মানবিক কারণ দেখিয়ে কারামুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

Reneta

তিনি বলেন: খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সিআরপিসি’র ৪০১ (১) ধারাবলে তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‘বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে সকলের অভিন্ন শত্রু করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগি হবে বলে আশা করি। বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সংকটকালে সকল নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানো অভিন্ন পথ বেছে নেয়ার আহ্বান জানাচ্ছি।’

মূলত ৬ মাসের সাজা স্থগিত করা হয়েছে খালেদা জিয়ার। তার জন্য শর্ত হলো, তিনি বিদেশ যেতে পারবেন না এবং তাকে বাড়িতেই অবস্থান করতে হবে। তিনি জনসমক্ষে কথা বলার সুযোগ পাবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারামুক্তিবিএনপিবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে লাখো মানুষ

জুলাই ৭, ২০২৬

ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যক্রমকে গতিশীল করা হচ্ছে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা রহমান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গল পর্যটন উদ্যোক্তাদের সমন্বয় সভা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT