চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গল পর্যটন উদ্যোক্তাদের সমন্বয় সভা

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
২:০৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
জনপদ, মৌলভীবাজার
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে পর্যটন উদ্যোক্তাদের কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে শ্রীমঙ্গলের পর্যটন সংগঠন ‘রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকালে শ্রীমঙ্গলের রাধানগরে এসকেডি আমার বাড়ি রিসোর্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অ‌ফিসার মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল মামুন, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং সংগঠনের উপদেষ্টা সজল কুমার দাশ ও কাজী শামসুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সভাপতি কুমকুম হাবিবা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি তাপস দাশ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু।

মতবিনিময় সভায় রাধানগর ও শ্রীমঙ্গলের পর্যটন খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, পর্যটকদের নিরাপত্তা, সেবার গুণগত মান বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। পর্যটকদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের কাছেও শ্রীমঙ্গলের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী অ‌ফিসার মো. জিয়াউর রহমান পর্যটন শিল্পের উন্নয়নে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ‘পর্যটন খাতের উন্নয়নে উদ্যোক্তাদের গঠনমূলক পরামর্শ ও সম্মিলিত উদ্যোগকে প্রশাসন সর্বদা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

সভায় পর্যটন খাতসংশ্লিষ্ট বিভিন্ন রিসোর্ট, হোটেল, কটেজ ও পর্যটন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিসহ রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ: পর্যটন উদ্যোক্তাশ্রীমঙ্গলসমন্বয় সভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব কারণে ট্রিলিয়নিয়ার মর্যাদা হারালেন ইলন মাস্ক

পরবর্তী

দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা

পরবর্তী
ছবি: সংগৃহীত

দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা রহমান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT