চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিং জুটিতে আবারও ফিফটি পেরোলো বাংলাদেশ। তাতে জাগল বড় সংগ্রহের আশা। কিন্তু ২৭ ওভারের ম্যাচে দেড়শও করতে পারল না টিম টাইগ্রেস। ১৪১ রানের লক্ষ্য শক্তিশালী নিউজিল্যান্ড টপকে গেছে ৭ ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে।

সুজি বেটস ৭৯ ও অ্যামেলা কের ৪৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সোফি ডেভিন ১৪ রান করে বোল্ড হন সালমা খাতুনের বলে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সালমা-রুমানাদের পরের ম্যাচ ১৪ মার্চ, হ্যামিল্টনে। প্রতিপক্ষ পাকিস্তান।

বৃষ্টির কারণে খেলা শুরু হতে প্রায় চার ঘণ্টা বিলম্ব হয়। খেলার দৈর্ঘ্য কমে হয় ২৭ ওভার। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। একাদশ তো বটেই, টাইগ্রেস ব্যাটিং অর্ডারেও আসে বদল।

ওপেনিংয়ে শামীমা সুলতানার সঙ্গী হন ফারজানা হক পিংকি। ৫৯ রানের জুটি আসে ৯.২ ওভারে। শুরুর মতো ব্যাটিং করতে পারলে অনায়াসেই দেড়শ পেরোতে পারত বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ফেলা যেতো চ্যালেঞ্জে।

৩৬ বলে চারটি চারে ৩৩ করে আউট হন শামীমা। আরেক ওপেনার ফারজানা ফিফটি পেরিয়ে হন রান আউট। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। ৬৩ বলে ৫২ রানের ইনিংসে চারের মার মাত্র একটি।

Reneta

তিনে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা ১৩ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন। সোবহানা মোস্তারি ১৩ রান করলেও খেলেন ২১ বল। আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

নিউজিল্যান্ড মেয়েদের মধ্যে অ্যামি স্যাটারওয়েট নেন তিনটি উইকেট। ফ্রেন্সেস ম্যাককে ও হেয়লি জেনসেন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডফারজানাবাংলাদেশলিড স্পোর্টসশামীমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT