চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিক নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি সচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ, রাজনীতি
A A

নিবার্চন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে।’

এছাড়াও টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ও পাঁচটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এসব নির্বাচনে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘সব নির্বাচনী এলাকায় ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া যে পাঁচটি পৌরসভায় ভোট হয়েছে, সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। যার ফলে তাদেরকে ভোট প্রদান সম্পর্কে লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে। তবে যারাই এসেছেন তাদের সবার ভোট গ্রহণ করা হয়েছে।’

শামীম ওসমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিস্ময় প্রকাশ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা আসলে তালুকদার স্যার ভালো বলতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছে, সবগুলো অ্যাড্রেস করা হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসি সচিবনাসিক নির্বাচন ২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT