চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

বাঙালির জীবনে ফেব্রুয়ারি আছে বিরাট জায়গা নিয়ে। এই মাসকে বলা হয় বাঙালির প্রাণের মাস। ২০১৯ সালের এই মাসেই বড় পর্দায় মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। বছর ঘুরে আবারও এলো ফেব্রুয়ারি। আর এই মাসে আবারও বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি মুক্তি পাচ্ছে নারায়ণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সীমিত আসনের আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’-এ। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সিনেস্কোপ-এর প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান।

বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, ভাষার মাস উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাচ্ছে আমাদের সিনেস্কোপে। যারা বড় পর্দায় ছবিটি আবারও দেখতে চান, সিনেস্কোপে তাদের আমন্ত্রণ।

তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি থেকে ছবিটি চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন শো চলবে চারটি করে। সকাল ১১টা, দুপুর আড়াইটা, বিকেল সাড়ে ৫ টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় চলবে শোগুলো।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘ফাগুন হাওয়ায়’। মুক্তির পর সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা।

Reneta

এছাড়াও ছবিতে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াততিশাতৌকীর আহমেদনারায়ণগঞ্জনুসরাত ইমরোজ তিশানুসরাত জেরীফাগুন হাওয়ায়ফারুক হোসেনফেব্রুয়ারিভাষা আন্দোলনমোহাম্মদ নুরুজ্জামানলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসাজু খাদেমসিনেস্কোপসিয়াম আহমেদহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

জুন ১৭, ২০২৬
Youth's success in grape cultivation in Mymensingh

ময়মনসিংহে আঙুর চাষে তরুণের সাফল্য

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT