আন্তর্জাতিক

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

লোহিত সাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইয়েমেনের পশ্চিম উপকূলসংলগ্ন লোহিত সাগরে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমএসভি ফাইজ নূর ওলিয়া’।

বুধবার (৫ অগাস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভারসাম্য হারায়। পরে সেটি ডুবে যায়। হামলার সময় জাহাজটি ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। ইয়েমেনের কোস্টগার্ডের নৌ ইউনিট দ্রুত অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভারত সরকার হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক নৌপরিবহন ও বৈশ্বিক বাণিজ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে

বিষয়:ভারত সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…