চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাতনি কোলে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

বুলগেরিয়ায় গ্লোবাল ওমেন লিডারস ফোরাম-এ অংশ নিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর থেকে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মেয়ে আজালিয়া জয় পার্সিকে কোলে তুলে নেন তিনি। পরম মমতায় বুকে চেপে ধরে চুমু এঁকে দেন শিশু আজালিয়ার কপালে।

ফুটফুটে নাতনি আজালিয়াকে এই প্রথমবারের মতো সামনাসামনি দেখলেন প্রধানমন্ত্রী।

গত ১২ এপ্রিল কন্যা সন্তানের মা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এরপরই সদ্যজাত মেয়ের সঙ্গে ভক্ত ও অনুসারীদের পরিচয় করিয়ে দেন বাংলাদেশী বংশোদ্ভূত এই ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। নিজের ফেসবুক পেজে স্বামী ক্রিস পার্সি ও মেয়েসহ ছবি প্রকাশ করেন তিনি।

আজালিয়ার জন্মের পর আর তাকে দেখতে যাওয়ার সুযোগ হয়নি নানী শেখ হাসিনার। গ্লোবাল ওমেন লিডারস ফোরামে অংশ নেয়া উপলক্ষে এই প্রথম তাকে কোলে নিয়ে আদর করার সুযোগ পেয়ে গেলেন তিনি। এই সুযোগে সবাই মিলে ফ্যামিলি ফটোও তুলে নিলেন পরিবারের এই নতুন সদস্যের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিকপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT