চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের সেঞ্চুরির পরও হারল ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নাটকীয়তায় ভরা ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শেষ চার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বিফলে গেছে ঢাকার ওপেনার নাঈম শেখের প্রথম সেঞ্চুরি। লিগ পর্বের শেষ ম্যাচটি জিতলে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ ছিল মুশফিকুর রহিমের দলের।

ঢাকা-বরিশাল আবার মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। জেমকন খুলনা রান রেটে এগিয়ে থাকায় খেলবে প্রথম কোয়ালিফায়ার। সাকিব-তামিম-মাশরাফীদের প্রতিপক্ষ সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার আগেই নিশ্চিত করে ফেলা সৌম্য-লিটনদের গাজী গ্রুপ চট্টগ্রাম। দুটি ম্যাচই আগামী সোমবার।

১৯৪ রানের বড় লক্ষ্য দিয়েও বরিশাল বোলারদের স্বস্তিতে থাকতে দেননি নাঈম। শুরুতে ধীরগতিতে খেলা এ বাঁহাতি ওপেনার বিধ্বংসী হন ফিফটি ছোঁয়ার পর। প্রথম পঞ্চাশ করেন ৪৩ বলে, পরের পঞ্চাশ মাত্র ১৭ বলে। ৬০ বলে তিন অঙ্কে পৌঁছান এ হার্ডহিটার ব্যাটসম্যান।

বরিশাল: ১৯৩/৩ (২০ ওভার), ঢাকা: ১৯১/৬ (২০ ওভার)
৬৪ বলে ১০৫ রানের ইনিংস খেলে নাঈম আউট হওয়ার পর রান তোলার গতি কমে যায় ঢাকার। শেষ পর্যন্ত লড়াকু ক্রিকেটে খেলে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানে থামে তারা। নাঈমের ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছয়ের মার।

ইয়াসির আলি করেন ৪১ রান। দুজন চতুর্থ উইকেট জুটি যোগ করেন ১১০ রান।

দারুণ বোলিং করেছেন সোহরাওয়ার্দী শুভ। বঙ্গবন্ধু কাপে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই নেন তিন উইকেট। ৩ ওভারে দেন মাত্র ১৩ রান। সুমন খান ও কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট।

Reneta

টস হেরে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয়ের অসাধারণ ফিনিশিংয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে বরিশাল। তিন তরুণ ব্যাটসম্যান পেয়েছেন ফিফটি।

ওপেনার সাইফ হাসান ৫০ রান করে আউট হন। তৌহিদ ৫১ ও আফিফ ৫০ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা মাত্র ৩৮ বলে যোগ করেন ৯১ রান। রুবেল হোসেন, মুক্তার আলি ও আল-আমিন নেন একটি করে উইকেট।

পাঁচ দলের আসর থেকে বিদায় নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। আট ম্যাচে তাদের পয়েন্ট ৪। বরিশাল ৬, খুলনা ও ঢাকা সমান ৮। আর চট্টগ্রামের পয়েন্ট ১৪।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা-বরিশাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT