চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ আমেরিকায় ‘ইতি, তোমারই ঢাকা’র প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
বিনোদন
A A

কানাডার টরেন্টোতে জমে উঠেছে ‘সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮ম আসর। ৯ মে থেকে যেখানে প্রদর্শীত হচ্ছে দক্ষিণ এশিয়ার দাপুটে নির্মাতার সব ছবি। আর এই উৎসবে রবিবার (১৯ মে) দুপুরে দেখানো হবে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

৯ মে থেকে শুরু হওয়া সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ চলবে ২০ মে পর্যন্ত। উৎসবের পর্দা নামার ঠিক আগের দিন দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রটি।

উৎসবে অংশ নিতে ‘ইতি, তোমারই ঢাকা’র পক্ষে গেল ৮ মে কানাডায় পৌঁছেছেন এই ছবির ক্রিয়েটিভ প্রডিউসার ও ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন।

নর্থ আমেরিকায় ‘ইতি, তোমারই ঢাকা’র প্রিমিয়ার নিয়ে তিনি বলেন, খুবই গোছানো একটি চলচ্চিত্র উৎসব ‘সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। চলচ্চিত্র নিয়ে উৎসবে যোগ দেয়া অতিথি, দর্শকদের দেখে মনে হলো এটি বাংলাদেশি ছবির জন্য বেশ ভালো একটি প্লাটফর্ম।

এরআগে ‘সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ ‘ইতি, তোমারই ঢাকা’ দেখানোর প্রসঙ্গে নির্মাতা আবু শাহেদ ইমন জানিয়েছেন, প্রতি বছরেই টরেন্টোতে অনুষ্ঠিত চলচ্চিত্রের এই উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের কোনো না কোনো ছবির প্রদর্শনী হয়ে আসছে, এবার দেখানো হবে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র। এই ছবির পুরো ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশনে যেহেতু আমি সঙ্গে থেকেছি, তাই ছবিটির নর্থ আমেরিকান প্রিমিয়ার নিয়ে সত্যিই কিছুটা উত্তেজীত। অপেক্ষায় আছি, দর্শকরা ছবিটি কীভাবে নেয়!

এদিকে ‘দক্ষিণ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর বেঙ্গলী এফেয়ার্স-এর পরিচালক আনোয়ার আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রতি বছরের মতো এবারও ১২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবটিতে বাংলাদেশ ও কলকাতার বেশকিছু মানসম্মত চলচ্চিত্র প্রদর্শীত হবে। এই উৎসবের বাংলা বিভাগে বাংলাদেশ ও কলকাতা থেকে মোট পনেরটি বাংলা পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যে ছবি দেখানো হচ্ছে।

Reneta

তিনি জানান, টরেন্টোর স্কারবোরো সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে ১৮ ও ১৯ মে।

উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে দেখা যায় ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি দেখানো হবে ১৯ মে দুপুর সাড়ে ৩টায়।

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাত করছে ১২ তরুণ নির্মাতার ছবি ‘ইতি,তোমারই ঢাকা’। গেল ৩০ এপ্রিল ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে ছবিটি ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নেয়। এরআগে গেল ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে প্রদর্শনের পর গেল মাসে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

এছাড়াও সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয় ছবিটি। ছবিটির প্রদর্শনী হয়েছে কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনোয়ার আজাদআবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীটরেন্টোতানভীরতানিম নূরনুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরবিবাররাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকালে কমে সন্ধ্যায় আবার বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT